HTML is a hyper text markup language.এটি একটি হাইপার টেক্সট মারকুপ লঙ্গুয়জ। এটি মূলত ওয়েবপেজ ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওয়েব পেজ হচ্ছে website এর একটি মাত্র পেজ । একসাথে অনেকগুলো  ওয়েব পেজ দিয়ে তৈরি হয় একটি ওয়েবসাইট । তবে এখানে আরেকটা কথা উল্লেখ্য যে ওয়েব পেজ মূলত দুই ধরনের হয়ে থাকে । একটি হচ্ছে ডায়নামিক ওয়েব পেজ এবং আরেকটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবপেজ । ডায়নামিক ওয়েব পেজ বলতে বোঝায়, যে ওয়েব পেজের মধ্যে আপনি নিত্য নতুন জিনিস যোগ করতে পারবেন । এবং স্ট্যাটিক ওয়েবপেজ বলতে বোঝায় যেটার কোনো পরিবর্তন হবে না সেটাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। আর এই ওয়েব সাইটের মূল গঠন  বা কাঠামো তৈরি করা হয় এই html বা hyper text markup language দিয়ে। এইচটিএমএল এর মধ্যে অনেকগুলো এট্রিবিউট রয়েছে । তার সাথে অনেকগুলো ট্যাগ ও রয়েছে আর এই ট্যাগ গুলো দিয়ে নানা ধরনের ওয়েব পেজ তৈরি করা হয় । নিচের চিত্রে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো এইচটিএমএল কোড।





What is HTML এইচটিএমএল কি ?

HTML is a hypertext markup language. এটি একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ। এটি মূলত কোন ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওয়েবসাইটের যে পেজ গুলো রয়েছে প্রাথমিক অবস্থায় এইচটিএমএল দিয়ে সেগুলো তৈরি করা হয়ে থাকে। এইচটিএমএল এর এক্সটেনশন হচ্ছে .html এটি সম্পূর্ণরূপে একটি স্ট্যান্ডার হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ । ওয়েবসাইটের না ধরনের লিঙ্ক অডিও-ভিডিও যোগ করার ক্ষেত্রে এইচটিএমএল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে এইচটিএমএল এর আরেকটি নতুন ভার্সন  রয়েছে । যেটি html5 নামে পরিচিত । এইচটিএমএল এর আউটপুট দেখতে গেলে আপনাদেরকে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে । এইচটিএমএল এর কোড নানা ধরনের নোটপ্যাডে করা হয়ে থাকে। তবে এইচটিএমএল কোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় যে নোটপ্যাড রয়েছে সেটি হচ্ছে notepad++ 


HTML কেন শিখবেন ?

আপনারা যারা ওয়েব ডিজাইন করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন। তাদের জন্য মূলত এই এইচটিএমএল শেখা খুব জরুরী । কারণ ওয়েব সাইট এর প্রাথমিক যে কাঠামোটি তৈরি করা হয় সেটি এইচটিএমএল দিয়ে। তাই আপনারা যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম এইচটিএমএল কি ? এটি কিভাবে কাজ করে ? এ সম্পর্কে আপনাদের ভালোভাবে জানতে হবে। এইচটিএমএল এর অনেকগুলো ট্যাগ রয়েছে যেগুলো ব্যবহার করে আপনারা একটি ওয়েব পেজ তৈরি করতে পারবেন। যেমন আপনারা অনেক সময় দেখে থাকবেন কোন একটি লেখার উপর ক্লিক করলে আপনাকে অন্য একটি পেজ-এ নিয়ে যায় । এটি মূলত এইচটিএমএল এর anchor ট্যাগ এর সাহায্য করা হয়ে থাকে । আরো একটি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আপনারা যখন ফেসবুকে লগইন করেন সেখানে আপনাদের নাম ঠিকানা ইমেইল এড্রেস পাসওয়ার্ড দিতে হয় । আপনারা যে ফেসবুকে লগইন করার সময় একটি লগইন ফরম দেখতে পান সেটিও কিন্তু এই এইচটিএমএল দিয়ে তৈরি । এককথায় একটি ওয়েবসাইটের সবকিছু প্রাথমিক ভাবে এইচটিএমএল দিয়ে তৈরি করা হয় । এজন্য আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম এইচটিএমএল শিখতে হবে । 


কোথা থেকে এইচটিএমএল শিখবেন ?

এইচটিএমএল শেখার অনেকগুলো মাধ্যম রয়েছে । তার মধ্যে কয়েকটি হচ্ছে ইউটিউব থেকে শেখা ইন্টারনেট থেকে শেখা অথবা কোন ট্রেনিং সেন্টার থেকে শেখা । তো আপনি যদি ইংরেজি মোটামুটি ভাবে জানেন তাহলে ইন্টারনেট থেকে শিখতে পারেন । ইন্টারনেট থেকে শিখতে চাইলে আপনাকে একটি ওয়েবসাইট এ যেতে হবে । ওয়েবসাইটের নাম w3school. এই ওয়েবসাইটে আসার পর learn html এ ক্লিক করুন । এখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার সামনে এইচটিএমএল এর একটি চার্ট খুলে যাবে । এখানে এইচটিএমএল  এর বর্ণনা থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে । কিভাবে কি করতে হবে এ টু জেড আপনি এখান থেকে পেয়ে যাবেন । আপনার যদি ইংরেজিতে মোটামুটি ধারনা থাকে তাহলে আপনি এখান থেকে খুব সহজে এইচটিএমএল শিখে নিতে পারবেন । কারণ এখানে তারা এমনভাবে এটিকে সাজিয়েছে আপনি যদি এইচটিএমএল সম্পর্কে কোন কিছু নাও জানেন তারপরও এখান থেকে খুব সহজে আপনি এইচটিএমএল শিখে নিতে পারবেন । আর যদি আপনার টোটালি কোন ইংরেজিতে দক্ষতা না থাকে তাহলে এইচটিএমএল শেখার জন্য আপনাকে অন্য কোন রাস্তা বেছে নিতে হবে । সেটি হতে পারে কোন ট্রেনিং সেন্টার অথবা কোন ইউটিউব চ্যানেল । আপনার এলাকার আশেপাশে যদি কোন ট্রেনিং সেন্টার না থাকে তাহলে আপনি ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারেন । ইউটিউবে অনেক ভিডিও চ্যানেল রয়েছে যারা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে সুন্দরভাবে এইচটিএমএল বুঝিয়ে দেবে । আপনি তাদের ভিডিও দেখে এইচটিএমএল শিখতে পারেন । আপনি যদি ইউটিউবে এইচটিএমএল টিউটোরিয়াল বাংলা লিখে সার্চ করেন দেখবে হাজার হাজার এইচটিএমএল টিউটোরিয়াল আপনার সামনে চলে আসবে । আপনার যেটা ভালো লাগে আপনি সেটি দেখে শিখে নিতে পারেন ।


এইচটিএমএল শিখতে কতদিন সময় লাগতে পারে ?

এইচটিএমএল শিখতে কতদিন সময় লাগতে পারে এটি আসলে নির্ভর করে আপনার উপর যে আপনি দিনে এর পিছনে কতটুকু সময় ব্যয় করছেন । আপনি যদি এর পিছনে যথাযথ সময় ব্যয় করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি এইচটিএমএল শিখে নিতে পারবেন । তবে আপনি যদি ছোট থেকে আইসিটি বিষয়ে একটু পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনার কাছে এইচটিএমএল শিখা আরো একটু বেশি সহজ হয়ে যাবে । তবে আনুমানিকভাবে একটি মানুষের এইচটিএমএল শেখার জন্য সময় লাগতে পারে 1 মাস । তবে আমি যদি আমার কথা বলি, আমাকে এইচটিএমএল শিখতে সময় লেগেছিল মাত্র 15 দিন । বললাম যে এটি আসলে আপনাদের উপর নির্ভর করছে যে আপনি দিনে কতটুকু সময় দিচ্ছেন এটার পেছনে। মনে রাখবেন আপনি যতোটুকু দেবেন ততটুকুই ফিরে পাবেন ।



এইচটিএমএল শিখতে কত টাকা খরচ হতে পারে ?

এইচটিএমএল শিখতে কত টাকা খরচ হতে পারে এটি নিয়ে আসলে বলার মত তেমন কিছু নেই । উপরে আপনাদের যেমন বললাম যে আপনারা এইচটিএমএল অনেক ভাবে শিখতে পারেন কোনো ট্রেনিং সেন্টার থেকে অথবা ইন্টারনেট থেকে কিংবা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে । এখন এখানে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে শিখেন অথবা ইন্টারনেট থেকে সেখানে সে ক্ষেত্রে আপনার কিন্তু কোন টাকা পয়সা লাগছে না শেখার জন্য । শুধুমাত্র আপনার এমবি খরচ টা আপনাকে লাগতেছে । আর যদি আপনি কোন ট্রেনিং সেন্টার থেকে শিখতে চান তাহলে কিন্তু তারা আপনাকে শুধুমাত্র এইচটিএমএল শিখাবে না । ট্রেনিং সেন্টার থেকে এইচটিএমএল শিখতে চাইলে আপনাকে পুরো ওয়েব ডিজাইনের কোর্স করতে হবে । ওয়েব ডিজাইনের কোর্স বলতে বুঝায় ওয়েবসাইট তৈরি করে সেটির ডিজাইন করা ।
বর্তমানে এই ওয়েব ডিজাইনের কাজ অনলাইনে প্রচুর পরিমাণে রয়েছে । তাই আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই ওয়েব ডিজাইনের কাজ শিখে নিতে পারেন। আর তা ছারা এমনিতেই আপনি এই এইচটিএমএল শিখে কি করবেন । এইচটিএমএল শিখে মানুষজন মূলত ওয়েব ডিজাইন করার জন্য । আর আপনি যদি শখের বসে এইচটিএমএল শিখতে চান তাহলে আপনি কোন ট্রেনিং সেন্টার থেকে নয় বরং ইন্টারনেট অথবা ইউটিউব থেকে শিখতে পারেন । তবে আমি বলব যে আপনি যদি ওয়েব ডিজাইনের জন্য এইচটিএমএল না শিখেন তাহলে এমনিতে এইচটিএমএল শিখে কোনো লাভ নেই । এর পরেও যদি আপনি এইচটিএমএল শিখতে চান তাহলে সেটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার

আশাকরি এইচটিএমএল সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন । এরপরেও আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।