CSS is a cascading style sheet. সিএসএস হচ্ছে একটি ক্যাস্ক্যাডিং স্টাইল সিট। এটি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। একটি ওয়েবসাইট ডিজাইন করতে সিএসএস এর ভূমিকা অনেক। আমরা ওয়েবসাইট ভিজিট করলে, ওয়েবসাইটের মধ্যে যে নানা ধরনের ডিজাইন দেখতে পাই এসব ডিজাইন সিএসএস এর মাধ্যমে করা হয়ে থাকে। মূলত একটি ওয়েবসাইট প্রাথমিকভাবে তৈরি করা হয় এইচটিএমএল দিয়ে। এরপর সেটিকে সিএসএস দিয়ে সুন্দরভাবে ডিজাইন করা হয়ে থাকে। সিএসএস ছাড়া একটি ওয়েবসাইট প্রায় সম্পূর্ণ অচল। কারণ একটি ওয়েবসাইট থেকে যদি সিএসএস সরিয়ে নেয়া হয় তাহলে দেখতে পাবেন ওয়েবসাইটটি পুরো একটি কঙ্কালের মতো হয়ে গেছে। আমাদের শরীর যেমন কঙ্কাল দিয়ে গঠিত তেমনি একটি ওয়েবসাইটের কঙ্কাল এইচটিএমএল দিয়ে গঠিত । আমাদের শরীর থেকে যেমন মাংস সরিয়ে নিলে শুধু আমাদের কঙ্কাল থাকবে।তেমনি আপনি যদি একটি ওয়েবসাইট থেকে সিএসএস সরিয়ে নেন দেখবেন সে ওয়েবসাইট পুরো কঙ্কালে পরিণত হয়ে গেছে। আসলে একটি ওয়েবসাইট সিএসএস ছাড়া কখনোই পরিপূর্ণ হবে না । একটি ওয়েবসাইটের জন্য সিএসএস খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস।

মূলত আজকে আমরা জানতে চলেছি যে সিএসএস কি ? কিভাবে এটি ব্যবহার করা হয় ? কোথায় ব্যবহার করা হয় ? কেন সিএসএস শিখবেন ? সিএসএস শিখতে কত সময় লাগতে পারে ? এক কথায় আজকে সিএসএস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে । তো চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা সিএসএস কে নিয়ে ।


What is CSS সিএসএস কি ?

প্রথমে আসি যে সিএসএস কি ? উপরের আর্টিকেলটি থেকে হয়তো বা বুঝতে পেরেছেন যে সিএসএস আসলে কি । এর পরেও আরেকটু আপনাদের বলি, একটি পুরো ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে পুরোপুরিভাবে ডিজাইন করা হয় সিএসএস দিয়ে । আপনি যদি একটি ওয়েবসাইট থেকে সিএসএস সরিয়ে নেন তাহলে আপনি কল্পনাও করতে পারবেন না যে সে ওয়েবসাইটটি দেখতে কেমন হবে । আমরা একটি ওয়েবসাইটের মধ্যে যেসব লেখা ছবি অডিও ভিডিও সব কিছু সুন্দরভাবে সাজানো দেখি সে সব কিছুই সিএসএস এর খেলা । সিএসএস দিয়ে নির্ধারণ করা হয়ে থাকে যে একটি লেখা কত বড় হবে এবং সে লেখাটা কোথায় কিভাবে শো করবে অথবা একটি ছবি কত বড় হবে সে ছবিটি কোথায় কিভাবে শো করবে সবকিছুই আসলে সিএসএস দিয়ে করা হয়ে থাকে। আপনি একটি ওয়েবসাইট সিএসএস ছাড়া কল্পনাও করতে পারবেন না । একটি ওয়েবসাইট ডিজাইন করতে হলে আপনাদেরকে অবশ্যই সিএসএস জানতে হবে । সিএসএস ছাড়া আপনাদের কোনো বিকল্প বুদ্ধি নেই যেটি ব্যবহার করে আপনারা একটি ওয়েবসাইট ডিজাইন করবেন । বিশেষ করে যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন তাদেরকে এ এসএসএস অবশ্যই শিখতে হবে । নীচের চিত্রে যে কোড গুলি দেখতে পাচ্ছেন সেগুলো সিএসএস এর কোড । 






কেন সিএসএস শিখবেন ?

সিএসএস শিখা হয় মূলত ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে। আপনি যদি ভবিষ্যতে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে ওয়েব ডিজাইন এর কাজ শিখতে পারেন । আর ওয়েব ডিজাইনের কাজ শিখতে হলে আপনাদেরকে সিএসএস অবশ্যই শিখতে হবে । তাই আপনি যদি ভাবেন ওয়েব ডিজাইনের মাধ্যমে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তাহলে সিএসএস শিখতে পারেন । কারণ যেমন আপনারা জানেন যে একটি ওয়েবসাইট ডিজাইন করার ক্ষেত্রে সিএসএস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । সিএসএস ছাড়া আপনারা একটি ওয়েবসাইট ভাবতেও পারবেন না । তাই আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন অথবা শিখছেন তাদের ক্ষেত্রে এই সিএসএস খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস । সিএসএস শিখা খুব সহজ । আপনি চাইলে এটি কয়েক দিনের মধ্যেই শিখে নিতে পারবেন । আপনারা যদি এটার পেছনে মোটামুটি ভাবে দিনে চার থেকে পাঁচ ঘণ্টা করে সময় দেয় তাহলে 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা এই সিএসএস শিখে নিতে পারবেন । আবারো আপনাদের বলছি আপনারা যারা ওয়েব ডিজাইনের কাজ করতে চান তাদের ক্ষেত্রে সিএসএস শিখা খুবই জরুরী ।



কোথা থেকে সিএসএস শিখবেন ?

সিএসএস আপনারা অনেক ভাবে শিখতে পারেন একটা ট্রেনিং সেন্টার থেকে অথবা ইন্টারনেট কিংবা ইউটিউব থেকে । আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চান তাদেরকে তো অবশ্যই সিএসএস শিখতেই হবে । কিন্তু আপনি যদি শুধুমাত্র সিএসএস শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেট অথবা ইউটিউব থেকে শিখতে হবে । কারণ শুধুমাত্র সিএসএস এর কোর্স কোন ট্রেনিং সেন্টারে আপনারা পাবেন না । ট্রেনিং সেন্টার থেকে আপনারা শিখতে চাইলে আপনাকে পুরো ওয়েব ডিজাইন কোর্স করতে হবে । এজন্য আপনাদের বলছি আপনি যদি শুধুমাত্র সিএসএস শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেট  অথবা ইউটিউব থেকে শিখতে হবে । ইন্টারনেট থেকে শিখতে চাইলে w3school নামে একটি ওয়েবসাইট রয়েছে সেখান থেকে শিখতে পারেন । কিন্তু মনে রাখবেন w3school থেকে শিখতে গেলে আপনাদের ইংরেজি জানতে হবে । আর আপনি যদি ইংরেজি না জানেন তাহলে ইউটিউব থেকে ভিডিও দেখে শিখতে পারেন । বর্তমানে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনারা যদি সার্চ করেন সিএসএস টিউটোরিয়াল বাংলা তাহলে আপনাদের সামনে অনেক সিএসএস টিউটোরিয়াল চলে আসবে সেগুলো দেখে আপনারা শিখে নিতে পারবেন । তবে আপনাদের সবার শেষে একটা কথাই বলবো আপনারা যদি ওয়েব ডিজাইন না শিখেন শুধু সিএসএস শিখতে চান তাহলে কোন লাভ নেই । আপনারা শুধুমাত্র সিএসএস শিখে করবেন টা কি ? এটি তো আপনার কোন কাজে আসবে না । তাই আপনাদের বলছি আপনি যদি ওয়েব ডিজাইন শিখেন তাহলে সিএসএস এমনিতেই শিখে নিতে পারবেন ।



সিএসএস শিখতে কি কি প্রয়োজন ?

আপনারা যদি সিএসএস শিখতে চান সে ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটি কম্পিউটার বা ল্যাপটপ এর প্রয়োজন পড়বে । যদিও বর্তমানে মোবাইল দিয়ে আপনারা সিএসএস করতে পারবেন । তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে শিখেন । এরপর আপনাদের প্রয়োজন পড়বে একটি নোটপ্যাড । আপনারা যে সিএসএস কোড গুলি করবেন সে কোড গুলি করার জন্য আপনাদের একটি  নোটপ্যাডের প্রয়োজন পড়বে । আপনারা যারা বিগিনার তারা নোটপ্যাড++ ব্যবহার করতে পারেন ।


সিএসএস শিখতে কত টাকা প্রয়োজন ?

যেমন আপনারা জানেন যে সিএসএস অনেক ভাবে শিখা যায় । একটি হচ্ছে কোনো ট্রেনিং সেন্টার থেকে অথবা ইন্টারনেট কিংবা ইউটিউব থেকে । তো আপনি যদি ট্রেনিং সেন্টার থেকে শিখতে চান সেক্ষেত্রে আপনাকে তারা শুধুমাত্র সিএসএসসি শিখাবে না আপনাকে পুরো একটি ওয়েব ডিজাইন কোর্স করতে হবে । আর একটি ওয়েব ডিজাইন কোর্স করতে প্রায় আপনার 5 থেকে 7 হাজার টাকা লাগতে পারে । তাই আপনি যদি শুধুমাত্র সিএসএস শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেট অথবা ইউটিউব থেকে শিখতে হবে । আর আপনি যদি ইন্টারনেট অথবা ইউটিউব থেকে শিখেন সে ক্ষেত্রে আপনাকে কোন কোর্সের টাকা লাগছে না শুধুমাত্র আপনার এমবি খরচ ছাড়া । এক্ষেত্রে আপনার যদি কোন ট্রেনিং সেন্টার থেকে সিএসএস কোর্স করেন তাহলে আপনাদের টাকা খরচ হবে । আর আপনারা যদি ইন্টারনেট অথবা ইউটিউব থেকে শিখেন তাহলে সে ক্ষেত্রে আপনাদের কোন টাকা খরচ হবে না ।


সিএসএস শিখতে কতদিন সময় লাগতে পারে ? 

এটি শিখতে কতদিন সময় লাগতে পারে এটি আসলে নির্ভর করে আপনাদের উপর যে আপনারা এটির পিছনে কতটুকু সময় দিচ্ছেন । আপনারা যদি মোটামুটি ভাবে এটার পেছনে দিনে চার থেকে পাঁচ ঘণ্টা করে সময় দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবেন । এরপরেও এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনি যদি ছোট থেকে আইসিটি বিষয়ে একটু দক্ষ হয়ে থাকেন তাহলে আপনাকে এসব বিষয় শিখতে খুব একটা সময় লাগবে না । আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ছোট থেকে আইসিটি বিষয়ে একটু কম ঘাটাঘাটি করেছেন সেক্ষেত্রে আপনাদের টেকনিক্যাল কোন বিষয় মাথার মধ্যে কম ঢুকতে পারে আর এক্ষেত্রে আপনাদের এগুলো বিষয়ে শিখতে একটু সময় লাগতে পারে।তবে আপনাদের যদি আইসিটি সম্পর্কে আগে থেকে ধারণা থাকে এবং এ বিষয়ে আপনারা একটু পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনাদের সিএসএস শিখতে আনুমানিকভাবে 15 থেকে 20 দিন লাগতে পারে ।



আশা করি আপনারা সিএসএস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন । এরপরেও যদি আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।