আপনি যদি ভাবেন যে আপনি একটি ওয়েবসাইট বানাবেন সেটি হতে পারে আপনার ব্যক্তিগত ওয়েবসাইট কিংবা ই-কমার্স অথবা আপনার ব্যবসার জন্য। যেই ওয়েবসাইট হোক না কেন আপনাকে আগে ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জানতে হবে। যে ওয়েবসাইট কি ? কেন ওয়েবসাইট তৈরি করবেন ?  কিভাবে একটি ওয়েবসাইট কাজ করে ? ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা কি ? একটি ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন ? সবকিছু জানার পর আপনাকে ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নিতে হবে । আপনি যদি ওয়েবসাইট সম্পর্কে না জানেন তাহলে এটি কে আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন না । তাই আগে একটি ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জানুন তারপর ওয়েবসাইট বানাবেন। আর আপনি যদি এ সম্পর্কে কোন কিছু না জানেন তাহলেও কোন সমস্যা নেই । কারণ আজকের এই পোস্ট থেকে আপনারা ওয়েবসাইট সম্পর্কে সব কিছু তথ্য জানতে পারবেন। আজকের এই আর্টিকেলটি মূলত তাদের জন্য যারা ওয়েবসাইট বানাতে চান। তো চলুন শুরু করা যাক যে কিভাবে একটি ওয়েবসাইট বানাবেন।






ওয়েবসাইট কি ?

একটি ওয়েবসাইট বানাতে চাইলে আপনাদের সর্বপ্রথমে যেটা জানতে হবে সেটি হচ্ছে  ওয়েবসাইট কি ? কারণ আপনি যদি ওয়েবসাইট কি এটাই না জানেন তাহলে ওয়েবসাইট বানাবেন কিভাবে।তাই আপনাদের সর্বপ্রথম ওয়েবসাইট কি এটি ভালোভাবে জানতে হবে । ওয়েবসাইট হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আপনি আপনার বিষয়বস্তু সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারবেন। আরো ভালোভাবে যদি বলতে চাই তাহলে ওয়েবসাইট হচ্ছে কোন একটি নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা । সেটি হতে পারে বিভিন্ন ধরনের আপলোড কৃত text বা লেখা অথবা হতে পারে বিভিন্ন ধরনের ছবি, অডিও, অথবা ভিডিও আরো অন্যান্য বিষয় । যা আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে এক্সেস করে দেখতে পারি ।


কেন ওয়েবসাইট তৈরি করবেন ?

ওয়েবসাইট মানুষজন বানিয়ে থাকে মূলত তাদের নানা ধরনের বিষয়বস্তু সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরার জন্য। আবার কেউ বা ওয়েবসাইট বানাতে চায় শুধুমাত্র সখের বসে যে আমারও একটি ওয়েবসাইট রয়েছে মানুষকে দেখার জন্য । তবে অধিকাংশ মানুষ ওয়েবসাইট বানায় তাদের ব্যবসার জন্য অথবা কেউ বা ইনকাম করার জন্য। ধরুন আপনার একটি নতুন কোম্পানি রয়েছে সেটি আপনার এলাকার লোকজন ছাড়া আর কেউ জানে না। আপনি এখন চাচ্ছেন যে সেটি সারা বিশ্বের মানুষ জানুক যে আপনার একটি কোম্পানি রয়েছে। এর জন্য আপনি প্রথমে একটা ওয়েবসাইট বানাবেন এবং আপনার ওয়েবসাইটে আপনার কোম্পানি সম্পর্কে সব কিছু তথ্য দিয়ে দিবেন। তাহলে যখন মানুষজন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তখন তারা আপনার কোম্পানি সম্পর্কে সবকিছু জানতে পারবে । এভাবে আপনার কোম্পানি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে উঠবে। ব্যবসার ক্ষেত্রে একটি ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা কি অথবা কেন আপনারা একটি ওয়েবসাইট বানাবেন এ সম্পর্কে আশা করি  সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন।



ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন ?

আপনি যদি একটি ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে আপনার সর্বপ্রথম  যা প্রয়োজন হবে তা হচ্ছে একটি ওয়েব ডেভলপার এবং সাথে ডোমেইন-হোষ্টিং । আপনি যদি নিজে একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে তো আপনার কাছে ওয়েবসাইট তৈরী করা কোন ব্যাপারই না । কিন্তু আপনি যদি কোডিং না জানেন ওয়েব ডেভলপার না হন তাহলে আপনাকে ওয়েবসাইট তৈরি করার জন্য একজন ওয়েব ডিজাইনার সাথে একজন ওয়েব ডেভেলপার এর প্রয়োজন । এবং এর সাথে আপনার ওয়েবসাইটটিকে লাইভ করার জন্য ডোমেইন এবং হোস্টিং এর প্রয়োজন । আপনি যদি না জানেন যে ডোমেইন হোস্টিং কি তাহলে আজকের আর্টিকেল থেকে জেনে নিতে পারবেন। ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে নিচে আলোচনা করা হয়েছে।



ডোমেইন এবং হোস্টিং কি ?

আপনার ওয়েবসাইটের যে নামটি রয়েছে সেটিকে মূলত ডোমেইন নেম বলা হয়ে থাকে। ধরুন আপনার ওয়েবসাইটের নাম google.com সে ক্ষেত্রে আপনার ডোমেইন নেমটি হচ্ছে google.com । সহজ ভাষায় বলতে গেলে মানুষজন যে নামটি ব্যবহার করে গুগলে আপনার ওয়েবসাইটটিকে সার্চ করবে সেটাকে ডোমেইন বলা হয়ে থাকে। আর হোস্টিং হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটিকে ইন্টারনেটে যে জায়গায় রাখবেন সেটাকে হোস্টিং বলা হয়ে থাকে। আপনি যখন ওয়েবসাইট বানাবেন সেখানে নানা ধরনের লেখা, ছবি, অডিও, কিংবা ভিডিও থাকতে পারে । এসব গুলো নিয়ে একটি ওয়েবসাইট তৈরি হয় । যেহেতু এখানে নানা ধরনের লেখা ছবি অডিও ভিডিও থাকতে পারে সে ক্ষেত্রে এটি একটি ফাইল এর মত মেগাবাইট নিতে পারে। এবং এ ফাইল আকৃতির ওয়েবসাইটটিকে ইন্টারনেটে রাখার জন্য আপনার কিছু জায়গার প্রয়োজন পড়বে । এ জায়গাটিকে মূলত ওয়েব হোস্টিং বলা হয়ে থাকে। যেখানে আপনার ওয়েব সাইটটি হোস্ট করা থাকবে । আপনি লক্ষ্য করে থাকবেন যে রাত-দিন 24 ঘন্টায় যেকোনো সময় আপনি যদি গুগলে কোন কিছু সার্চ করে থাকেন তাহলে গুগল আপনাকে সঙ্গে সঙ্গে তার রেজাল্ট দিয়ে দেয় । এটি মূলত ঘটে গুগলের সার্চ ইঞ্জিনের মাধ্যমে । ধরুন আপনি গুগলে কোন কিছু সার্চ করেন গুগোল সেটিকে এনালাইজ করে এবং প্রত্যেকটি ওয়েব হোস্টিং এ গিয়ে আপনার সার্চকৃত উত্তরটি খুঁজতে থাকে এবং যে ওয়েব হোস্টিং এ সে উত্তরটি থাকে সেটি গুগল আপনাকে প্রদর্শন করাই । আশা করি বুঝতে পেরেছেন যে ডোমেইন এবং হোস্টিং কি ।



একটি ওয়েবসাইট তৈরি করতে কত খরচ ?

একটি ওয়েবসাইট তৈরি করতে আপনার সাধারণত খরচ হতে পারে 15 থেকে 20 হাজার টাকা। কারণ আপনি যদি ওয়েব ডেভলপার না হন তাহলে আপনাকে প্রথমে ওয়েবসাইট তৈরি করার জন্য একজন ওয়েব ডেভেলপার ভাড়া করতে হবে। একজন ওয়েব ডেভেলপার একটি ওয়েবসাইট তৈরি করতে মিনিমাম 10 হাজার থেকে 12 হাজার টাকা নিতে পারে । যদি আপনি প্রফেশনাল এবং ডায়নামিক ওয়েবসাইট বানাতে চান তাহলে আরো বেশি খরচ পড়তে পারে। এরপর আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। একটি ডোমেইন 1 বছরের জন্য ক্রয় করতে আপনাকে প্রায় 2000 টাকার মতো লাগতে পারে। এবং আপনি যদি হোস্টিং ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে এক বছরের জন্য 5000 টাকার মতো লাগতে পারে । মনে রাখবেন একটি ডোমেইন এবং হোস্টিং ক্রয় করার পর আপনাকে প্রত্যেক বছর সেটিকে রেনু করতে হবে। মানে আপনি যে টাকা দিয়ে ডোমেইন এবং হোস্টিং কিনবেন প্রত্যেক বছর তাদেরকে সেই পরিমাণ টাকা আপনাদের দিতে হবে। ধরুন আপনি একটি ডোমেইন এবং হোস্টিং এক বছরের জন্য 7000 টাকা দিয়ে ক্রয় করলেন আপনাকে প্রত্যেক বছর 7000 টাকা দিয়ে আপনার ডোমেইন এবং হোস্টিং কে সচল রাখতে হবে । আপনি যদি টাকা না দেন তাহলে তারা আপনার ডোমেইন এবং হোস্টিং বন্ধ করে দিবে।


ওয়েব সাইটের নিরাপত্তা ।

এ পৃথিবীতে অনেক অসাধু লোক রয়েছে যারা মানুষের ক্ষতি করে থাকে। আর যারা ইন্টারনেটের মাধ্যমে মানুষের ক্ষতি করে থাকে তাদেরকে মূলত হ্যাকার বলা হয়ে থাকে। ইন্টারনেটে এই অসাধু লোকের কিংবা এই হ্যাকারদের অভাব নেই । তারা যেকোন সময় আপনার ওয়েবসাইট হ্যাক করতে পারে এবং আপনার মূল্যবান তথ্য চুরি করে অন্যের কাছে বিক্রি করে দিতে পারে। তাই এই অসাধু কিংবা হ্যাকারদের কাছ থেকে সব সময় সাবধানে থাকার চেষ্টা করবেন। এবং আপনার ওয়েবসাইটটিকে সিকিউর রাখার চেষ্টা করবেন।



আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় । এরপরও যদি কোন কিছু সমস্যা হয় অথবা বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।