দিনে লক্ষ লক্ষ ওয়েবসাইট ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে ।ওয়েবসাইট হচ্ছে বর্তমান নেট দুনিয়ার সবচেয়ে অন্যতম একটি মাধ্যম । এই ওয়েবসাইট এর সাহায্যে আপনি আপনাকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারবেন । ওয়েবসাইট এমন একটা জিনিস আপনি চাইলে এটিকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন । ধরুন আপনার একটি কোম্পানি রয়েছে সেটি আপনার এলাকার মানুষজন ছাড়া আর কেউ জানে না । আপনার কোম্পানির প্রোডাক্ট শুধু মাত্র আপনার এলাকার মধ্যে সীমাবদ্ধ । এখন আপনি চাচ্ছেন আপনার কোম্পানিটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে যেন আপনার কোম্পানির প্রোডাক্ট সারা বিশ্বের মানুষ চিনতে পারে । এর জন্য আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে সেখানে আপনি আপনার কোম্পানীর সমস্ত তথ্য দিয়ে রাখতে পারেন । এর ফলে যখন কোন মানুষ আপনার কোম্পানির ওয়েবসাইটে ভিজিট করবে তখন তারা আপনার কোম্পানি সম্পর্কে এবং আপনার কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারবে । আপনারা হয় তো বা অনেক সময় লক্ষ্য করে থাকবেন যে পৃথিবীতে প্রায় যতগুলো কোম্পানি রয়েছে তাদের সবারই নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে। সে ওয়েবসাইটের মধ্যে তারা তাদের কোম্পানির এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে সকল ধরনের তথ্য দিয়ে থাকে । মূলত আজকে আমরা জানতে চলেছি যে আপনি কিভাবে ওয়েবসাইট বানাবেন । এবং ওয়েবসাইট বানানোর জন্য কি কি প্রয়োজন । তো চলুন শুরু করা যাক আজকের আর্টিকেলটি । প্রথমে আসি যে ওয়েবসাইট কি ? What is website ?
What is website ওয়েবসাইট কি ?
কোন কিছু জিনিস তৈরি করার পূর্বে আপনাদের সে জিনিসটি সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে । এরপর আপনারা সে জিনিসটি তৈরি করতে পারবেন । আর আপনাদের যদি সে সম্পর্কে কোন ধারণায় না থাকে তাহলে কিভাবে আপনারা সেটি তৈরি করবেন । ধরুন এখানে আপনারা একটি ওয়েবসাইট বানাবেন । কিন্তু আপনি যদি ওয়েবসাইট কি সেটাই না জানেন তাহলে ওয়েবসাইট বানাবেন কিভাবে । তাই কোন কিছু জিনিস তৈরি করার আগে সেটি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া দরকার । তো চলুন জেনে নেওয়া যাক ওয়েবসাইট কি । ওয়েবসাইট কি সেটি হয়তো বা আপনারা উপরের আর্টিকেলটি পড়ে বুঝতে পেরেছেন এর পরেও আপনাদের আরেকটু সহজ ভাষায় বলি । ওয়েবসাইট হচ্ছে কোন ওয়েব সার্ভারে আপলোড কৃত বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা। সেটি হতে পারে লেখা ছবি অডিও ভিডিও ইত্যাদি ডকুমেন্ট । যা আমরা ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে এক্সেস করে দেখতে পারি । মূলত আজকে আমার কথা বলব এই ওয়েবসাইট নিয়ে । যে ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয় ? কেন ওয়েবসাইট তৈরি করা হয় ? এই ওয়েবসাইট এর কাজ কি ? কিভাবে ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করবেন ? সবকিছু আজকের এই আর্টিকেল থেকে জানতে পারবেন । তো আপনি যদি ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মন দিয়ে পড়ুন ।
ওয়েবসাইট বানাতে কি কি প্রয়োজন ?
ওয়েবসাইট বানাতে চাইলে আপনাদের একজন ওয়েব ডেভেলপার এর প্রয়োজন । যিনি আপনাদের ওয়েবসাইটটি ডিজাইন করার পর সেটি ডেভলপ করবে । একজন ওয়েব ডেভেলপার একটি নরমাল ওয়েবসাইট তৈরি করতে 10 থেকে 15 হাজার টাকা নিতে পারে । এরপর আপনাদের প্রয়োজন হবে ডোমেইন-হোষ্টিং । আপনারা হয়তো বা অনেকেই ডোমেইন এবং হোস্টিং কি সেটি সম্পর্কে জেনে থাকবেন । আবার অনেকে হয়তো বা নাও জানতে পারেন । যারা ডোমেইন-হোষ্টিং কি ? সেটি সম্পর্কে জানেন না , তাদেরকে বলছি ডোমেইন এবং হোস্টিং একটি ওয়েবসাইট লাইভ করার ক্ষেত্রে প্রয়োজন পড়ে । ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের যে ইউ আর এল টি সেটিকে আপনার ডোমেইন নেম বলা হয়ে থাকে । এবং হোস্টিং হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটটিকে ইন্টারনেটের যে জায়গাটায় রাখবেন সেটাকে হোস্টিং সার্ভার বলা হয়ে থাকে । এই ডোমেইন এবং হোস্টিং আপনাকে দুটোই কিনে নিতে হবে । সাধারণ একটি ডোমেইন নেম আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে এক বছরের জন্য তাদেরকে 1000 থেকে 2000 টাকার মত দিতে হতে পারে । এবং আপনারা যদি একটি হোস্টিং নেন তাহলে সেক্ষেত্রে এক বছরের জন্য আপনাদেরকে 5000 টাকার মতো ব্যয় করতে হতে পারে । ইন্টারনেটে অনেক ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডার কোম্পানি রয়েছে তাদের কাছ থেকে আপনারা এই ডোমেইন এবং হোস্টিং কিনে নিতে পারেন । এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে namecheap, hostgator, GoDaddy আরো অনেক ডোমেইন হোস্টিং প্রোভাইডার কোম্পানি রয়েছে চাইলে আপনারা সেখান থেকেও ডোমেইন এবং হোস্টিং কিনতে পারেন । তবে এখানে একটি কথা উল্লেখ্য যে আপনারা যেখান থেকেই এই ডোমেইন এবং হোস্টিং কিনেন না কেন, ভালো কোম্পানি দেখে কিনবেন তা নাহলে পরে বিপদে পড়তে পারেন । দেখা গেল আপনি একটি কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনলেন দুই বছর পর সেই কোম্পানিটি বন্ধ হয়ে গেছে তাহলে আপনার ডোমেইন এবং হোস্টিং কিন্ত দুটোই নষ্ট হয়ে যাবে তার সাথে আপনি যে এত কষ্ট করে আপনার ওয়েবসাইটটি দাঁড় করাবেন সে ওয়েবসাইটটিও আপনার নষ্ট হয়ে যাবে । তাই ডোমেইন এবং হোস্টিং কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন । চেষ্টা করবেন সবসময় ভালো কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কেনার । যেমন namecheap hostgator godaddy এরা হচ্ছে ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টিং প্রোভাইডার । এরা কখনোই বন্ধ হবে না পারলে এদের কাছ থেকে ডোমেইন এবং হোস্টিং কেনার চেষ্টা করবেন ।
ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানাবেন
ওয়েবসাইট মূলত দুই ভাবে তৈরি করা যায় ফ্রিতে এবং টাকা দিয়ে । আপনি যদি টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করেন তাহলে আপনাকে একজন ওয়েব ডেভেলপার এর প্রয়োজন । আর একজন ওয়েব ডেভলপার একটি ওয়েবসাইট তৈরি করতে সর্বনিম্ন 10 থেকে 15 হাজার টাকা চার্জ করত পারে। এরপর আপনাদের আবার ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে । আপনারা যদি সর্বনিম্ন এক বছরের জন্য ডোমেইন এবং হোস্টিং কিনেন তাহলে সেখানে আবার আপনাদের 5 থেকে 7 হাজার টাকার মতো খরচ পড়তে পারে।এ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের একটি ওয়েবসাইট তৈরি করতে প্রায় 20 হাজার টাকার মতো লেগে যাচ্ছে । আমাদের মধ্যে অনেকে রয়েছে যাদের এই টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করার মত ক্ষমতা নেই । তাই আমরা সবসময় বিকল্প কোন রাস্তা খুঁজে থাকি । যে কিভাবে ফ্রিতে ওয়েবসাইট বানাবো এবং সেখান থেকে গুগল এডসেন্সের মাধ্যমে টাকা ইনকাম করব । আসলে ফ্রিতে ওয়েবসাইট বানানো যায় এবং সেখান থেকে গুগল এডসেন্সের মাধ্যমে টাকাও ইনকাম করা যায় । মূলত আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে গুগল এডসেন্সের মাধ্যমে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন । ফ্রি ওয়েবসাইট বানানোর জন্য গুগলে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন । সেগুলো ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতে আপনাদের ব্লগ ওয়েবসাইট তৈরী করে নিতে পারবেন । তবে যতগুলো ওয়েবসাইট রয়েছে ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে blogger.com এবং Google sites এদুটি ওয়েবসাইট সবচেয়ে বেশি জনপ্রিয়, ফ্রি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, আর এর কারণ হচ্ছে এ দুটি ওয়েবসাইট গুগলের নিজস্ব প্রডাক্টস । যার কারণে আপনি যদি এখান থেকে ওয়েবসাইট তৈরি করেন সেক্ষেত্রে আপনার গুগল অ্যাডসেন্স পাওয়ার চান্স বেশি থাকে এবং সেই সাথে এটি গুগোল এর প্রডাক্ট হওয়ার কারণে এটি সম্পূর্ণ নিরাপদ ও সিকিউর । মূলত আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ব্লগার দিয়ে সম্পূর্ণ ফ্রীতে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন । এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন ।
কিভাবে ব্লগার দিয়ে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন ?
ব্লগার দিয়ে ফ্রি ওয়েবসাইট তৈরি করা পানির মতো সহজ। শুধু মাত্র 30 সেকেন্ডের ব্যবধান । ব্লগার দিয়ে আপনারা ফ্রিতে ওয়েবসাইট বানাতে চাইলে আপনাদের প্রথমে চলে যেতে হবে গুগল সার্চ বারে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে blogger.com লিখে। এরপর আপনাদের সামনে যে প্রথমে blogger.com এর একটি লিংক আসবে সেটাতে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পর আপনাকে ব্লগারের একটি নতুন পেজ-এ নিয়ে যাবে। সেখানে লেখা থাকবে create your new blog সেখানে ক্লিক করুন । সেখানে ক্লিক করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ আসবে সেখানে আপনার কাছে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড চাইবে । আপনি আপনার যে কোন একটি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন । এরপর আপনাদের সামনে আরেকটি অপশন আসবে সেটি হচ্ছে create a new blog . এখানে ক্লিক করার পর আপনার কাছে আপনার ওয়েব সাইটের টাইটেল, এরপর ওয়েবসাইটের ইউআরএল দিতে বলবে । এসব কিছু পূরণ করলেই আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে । এরপর আপনি যদি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে চান তাহলে পোষ্ট নামে একটি অপশন দেখতে পাবেন । সেখানে ক্লিক করুন এবং আপনার ওয়েবসাইটের জন্যে ইউনিক পোস্ট তৈরী করে পাবলিশ করুন । পোষ্ট পাবলিশ করার জন্য উপরে পাবলিশ নামে একটি অপশন দেখবেন সেখানে ক্লিক করলে আপনার পোষ্ট পাবলিশ হয়ে যাবে ।
আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন কিভাবে একটি ফ্রি ব্লগ ওয়েবসাইট তৈরি করবে । এরপরও যদি আপনাদের বুঝতে কোন প্রকারের অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।

0 Comments
Post a Comment