আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই কিন্তু সঠিক কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না । আবার অনেকে রয়েছে যারা শর্টকার্ট পথ অবলম্বন করে অনলাইন থেকে ইনকাম করতে চাই । মূলত যারা শর্টকাট পথ অবলম্বন করে অনলাইন থেকে টাকা উপার্জন করতে চায় তাদের জন্য আজকের এই আর্টিকেলটি । আজকের এই আর্টিকেলের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে আপনারা খুব সহজে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনার মোবাইল ফোনটিকে কাজে লাগিয়ে, তো চলুন শুরু করা যাক ।
মোবাইল ফোন দিয়ে কিভাবে ইনকাম করবেন
বর্তমানে অনলাইনে এমন অনেক কাজ রয়েছে যেগুলো আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে করতে পারবেন । আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই । যাদের কাছে এই কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা হয়তো বা ভাবছি যে আমার তো ল্যাপটপ বা কম্পিউটার নেই তাহলে আমি কি অনলাইন থেকে ইনকাম করতে পারব না ? তো আপনাদের বলছি আপনাদের যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা অবশ্যই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন । আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেটি দিয়ে আপনি অনলাইন থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন । বর্তমানে অনলাইনে এমন অনেক কাজ রয়েছে যেগুলো আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোনটি ব্যবহার করে করতে পারেন । মোবাইল ফোন ব্যবহার করে যে সকল কাজ করতে পারবেন সেগুলো হচ্ছে ব্লগিং, ইউটিউবিং, আর্টিকেল লেখালেখি, ছবি তুলে বিক্রি করা । তো আজকে আমরা এত সব কিছু নিয়ে আলোচনা করবো না । আমরা আজকে শুধু মোবাইল দিয়ে ছবি তুলে অনলাইনে বিক্রি করে কিভাবে ইনকাম করবেন সেটি নিয়ে আলোচনা করব ।
অনলাইনে ছবি বিক্রি করে আয় করুন
আমাদের মধ্যে হয়তো বা অনেকেই রয়েছে যারা ছবি তুলতে অনেক ভালোবাসি এবং খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারি । আপনাদের যাদের কাছে ক্যামেরা নেই তারা হয়তো ভাবছেন যে আমার কাছে তো কোনো ক্যামেরা নেই আমি কি তাহলে মোবাইল ফোন দিয়ে ছবি তুলে অনলাইন থেকে ইনকাম করতে পারব । আপনি অবশ্যই মোবাইল ফোন দিয়ে ছবি তুলে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন । তবে এখানে একটা কথা যে আপনার ছবির কোয়ালিটি অবশ্যই যথেষ্ট পরিমাণে ভালো হতে হবে । এখানে আপনার ছবি ক্যামেরা নাকি মোবাইল ফোন দিয়ে তোলা সেটি ম্যাটার করে না এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি মেটার করে সেটা হচ্ছে আপনার ছবির কোয়ালিটি। আপনার ছবির কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে স্টক ইমেজ সেটিকে এপ্রুভড করাবে না । তাই সব সময় চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ছবি তোলার যাতে সেটি সহজে যে কোন ইস্টক ইমেজে খুব তাড়াতাড়ি এপ্রুভড হয়ে যায় এবং আপনি সেখান থেকে খুব তাড়াতাড়ি একটা ভালো আর্নিং করতে পারেন ।
কিভাবে অনলাইনে ছবি বিক্রি করবেন
অনলাইনে ছবি বিক্রি করতে চাইলে আপনার ছবির কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে । এমন না যে আপনি যেকোনো ছবি তুলে সেটিকে অনলাইনে আপলোড করে বিক্রি করতে পারবেন । অনলাইনে ছবি বিক্রি করার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে সেসব ওয়েবসাইটে আপনারা আপনাদের একটি কন্ট্রিবিউটর একাউন্ট করার পর সে একাউন্টের মাধ্যমে ছবি আপলোড করে অনলাইনে বিক্রি করতে পারবেন
ছবি বিক্রি করার ওয়েবসাইট
অনলাইনে অনেক স্টক ইমেজ ওয়েবসাইট রয়েছে সেসব ওয়েবসাইটে আপনারা চাইলে আপনাদের ছবি বিক্রি করতে পারেন । তবে ছবি বিক্রি করার জন্য যে জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলো হচ্ছে
1. Shutterstock
2. 500px
3. SmugMug Pro
4. Alamy
5. iStock Photo
6. Etsy
7. Getty Images
8. Stocksy
9. Can Stock Photo
10. Adobe Stock
11. Zenfolio
12. 123RF
13. Foap14. EyeEm
15. Depositphotos
16. Dreamstime
17. Twenty20
18. Pixieset
উপরে যে সকল ওয়েবসাইট গুলো রয়েছে আপনারা চাইলে সে সব ওয়েবসাইটে আপনাদের একটি কন্ট্রিবিউটর একাউন্ট করে ছবি আপলোড করতে পারবেন । তবে এতগুলো ওয়েবসাইট এর রিভিউ দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তাই আজকে আমরা সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইটি রয়েছে সাটারস্টক ডটকম সেটি নিয়ে আলোচনা করব ।
Shutterstock
Shutterstock হচ্ছে একটি ইমেজ স্টক ওয়েবসাইট আপনারা চাইলে এখান থেকে নানা ধরনের ছবি ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে আপনাদের ছবি এই ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন । এখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত ছবি কেনার জন্য ভিজিট করে ।পৃথিবীতে যতগুলো স্টক ইমেজ ওয়েবসাইট রয়েছে তার মধ্যে সাটারস্টক হচ্ছে সবচেয়ে অন্যতম । আপনারা চাইলে এই সাটারস্টক এ আপনাদের ছবি বিক্রি করে খুব সহজে আয় করতে পারবেন । শাটার স্টক এ আপনারা নানা ধরনের ছবি বিক্রি করতে পারবেন । তবে এখানে ছবি বিক্রি করার আগে তাদের যে নিয়ম নীতি মালা গুলো রয়েছে সেগুলো আপনারা দেখে নিবেন ।
Shutterstock এ কিভাবে একাউন্ট করবেন
আপনারা যদি shutterstock এ কাজ করতে চান তাহলে আপনাদের সর্বপ্রথম এখানে একটি contributor একাউন্ট করতে হবে । একাউন্ট করার জন্য আপনাদের ফোনের অথবা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে এবং গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে shutterstock contributor . এটি লেখার পরে আপনাদের সামনে shutterstock contributor এর যে লিঙ্কটি শো করবে সেটিতে ক্লিক করার পর আপনারা একটি একাউন্ট করে নিবেন । আশা করছি আপনারা অ্যাকাউন্টটি নিজে নিজে করতে পারবেন কেননা এখানে একাউন্ট করা পানির মতো সহজ অন্যান্য ওয়েব সাইটে আপনার যেভাবে একাউন্ট করেন এখানে ঠিক সেভাবে আপনাদের নাম ফোন নাম্বার ইমেইল এড্রেসে এ সবকিছু দিয়ে একাউন্ট করে নিবেন । একাউন্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের ছবি আপলোড করতে পারবেন । একবার একটি ছবি এপ্রুভড হয়ে গেলে সেটি লাইফ টাইম এর জন্য বিক্রি হবে । তবে এখানে কমার্শিয়াল ছবি সবচেয়ে বেশি পরিমাণে বিক্রি হয়ে থাকে ।
Shutterstock এ কিভাবে ছবি আপলোড করবেন
এখানে ছবি আপলোড করা খুবই সহজ । এখানে আপনারা ছবি আপলোড করতে চাইলে প্রথমে আপনাদের shutterstock contributor একাউন্টে লগইন করতে হবে । এরপর আপনারা এখানে আপলোড নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করে আমাদের ইমেজ গুলি আপলোড করতে পারবেন । ইমেজ আপলোড করার সময় আপনাদের কাছে কিছু খালি ঘর আসবে সেগুলি আপনাদের পূরণ করতে হবে । সে খালি ঘরগুলোতে আপনাদের কাছে আপনার ছবি সম্পর্কে কিছু তথ্য চাইবে । যেমন আপনার ছবির ডিসক্রিপশন, ছবির ক্যাটাগরি,আপনার ছবিটি যদি ন্যাচারাল প্রকৃতির হয়ে থাকে তাহলে সেখানে নেচার ক্যাটাগরি সিলেক্ট করবেন । আর যা যা তথ্য চাই সবকিছু পূরণ করার পর সাবমিট এ ক্লিক করবেন। এখানে ইমেজ আপলোড করার পর আপনাদের ইমেজ গুলি তারা কিছুদিন রিভিউ করবে আপনাদের ইমেজের কোয়ালিটি যদি যথেষ্ট পরিমাণে ভালো থাকে তাহলে সে ইমেজটিকে তারা অ্যাপ্রুভ করবে অন্যথায় আপনার ইমেজের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সে ইমেজটিকে তারা অ্যাপ্রুভ করাবে না । রিভিউ করার পর আপনাদেরকে তারা জানিয়ে দেবে আপনার কোন ইমেজটি এপ্রুভড হয়েছে আর কোনটি এপ্রুভ হয়নি । তবে Shutterstock এ ছবি আপলোড করার পূর্বে আপনাদের কিছু তাদের নিয়ম-নীতিগুলো মানতে হবে। তাদের নিয়ম-নীতি গুলোর মধ্যে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাদের ইমেজ ফরমেট অবশ্যই PNG অথবা JPG হতে হবে এবং এর সাথে আপনাদের ইমেজ অবশ্যই 4MB এর উপর হতে হবে আর তা না হলে আপনার ইমেজ অ্যাপ্রুভ তো দূরে থাক তারা আপনাদের ইমেজটি আপলোডি করতে দিবে না ।
Shutterstock থেকে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব
এখান থেকে আপনারা চাইলে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন এর জন্য আপনাদের এখানে পরিমাণে বেশি বেশি ছবি আপলোড করতে হবে ছবির কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে । এখানে আপনারা একসাথে 15 টি ছবি আপলোড করতে পারবেন । আপনাদের ছবি যখন কেউ কিনবে সেখান থেকে আপনারা 0.22 ডলার পাবেন । এবং একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যখন আপনার একাউন্টে জমা হয়ে যাবে তখন সেটা আপনারা তুলে নিতে পারবেন ।

0 Comments
Post a Comment