আজকে আমরা কথা বলব এমন কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়ে যা থেকে আপনারা সহজে ইনকাম করতে পারবেন । তবে এ অ্যাপসগুলি থেকে আপনারা মোটা অঙ্কের কোনো টাকা ইনকাম করতে পারবেন না । এখান থেকে আপনারা শুধুমাত্র আপনাদের পকেট মানি জোগাড় করতে পারবেন । আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করে আপনাদের ক্যারিয়ার গড়তে চান তাহলে আপনাদের অন্য কোন পথ বেছে নিতে হবে । কারণ আমার জানা মতে এমন কোন অ্যাপস নেই যা থেকে আপনারা ইনকাম করে আপনাদের ক্যারিয়ার গড়তে পারবেন । এসকল অ্যাপস থেকে আপনারা মাসে বড় জোড় দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এর বেশি ইনকাম করতে পারবেন না । আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন যে best apps for money making তাহলে দেখবেন সাথে সাথে অনেকগুলো অ্যাপস আপনাদের সামনে চলে আসবে। সবগুলো অ্যাপস নিয়ে তো আর আলোচনা করা সম্ভব না । তাই নিচে কয়েকটি অ্যাপস নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা চাইলে সে অ্যাপস গুলোতে কাজ করতে পারেন । তো চলুন দেখে নেওয়া যাক যে কোন কোন অ্যাপস থেকে আপনারা সহজে ইনকাম করতে পারবেন। 





1. Swagbucks

Swagbucks হচ্ছে একটি অতি পরিচিত অ্যান্ড্রয়েড অ্যাপস যেটি দিয়ে অনলাইন থেকে খুব সহজে ইনকাম করা যায় । এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সার্ভে করে ভিডিও দেখে ওয়েবসাইট ভিজিট করে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেগুলো কে বিভিন্ন গিফট কার্ড অথবা পেপালের মাধ্যমে আপনার একাউন্টে নিতে পারবেন । আপনি যদি নতুন ইউজার হন তাহলে এখানে ওয়েলকাম বোনাস হিসেবে আপনাকে 5 ডলার দিতে পারে । বর্তমানে এই স্বগবাকস এ হাজার হাজার মানুষ কাজ করছে এবং এখান থেকে আর্ন করছে আপনি যদি এখান থেকে আয় করতে চান তাহলে জয়েন করতে পারেন । এখান থেকে বেশি পরিমাণে আর্নিং করতে চাইলে আপনাকে বিভিন্ন ধরনের যে স্পেশাল অফার গুলো থাকে সে অফার গুলো কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে অনেকগুলো পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেই পয়েন্ট গুলোকে পরবর্তীতে ক্যাসে কনভার্ট করে বিভিন্ন ধরনের গিফট কার্ড অথবা পেপালের মাধ্যমে নিতে পারবেন । এখানে অনেক সময় ভিন্ন ধরনের গেমস থাকে সেগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা অনেক বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন । যত বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন তত আপনার বেশি লাভ ।


2. Shopkick

Shopkick এটি একটি টাকা ইনকামের অ্যাপস আপনি চাইলে এখান থেকে খুব সহজে আর্ন করতে পারেন । এখান থেকে আপনি খুব সহজে ফ্রী রিওয়ার্ড আর্ন করতে পারবেন এবং সেগুলো আপনি বিভিন্ন গিফট কার্ড অথবা ক্যাশব্যাক এর মাধ্যমে নিতে পারবেন এখানে আপনি সর্ব প্রথম একাউন্ট করার ফলে EGD প্রমো কোড ব্যবহার করে 5 ডলার বোনাস পাবেন । তাহেল আর দেরি কেনো আজই কাজ শুরু করে দিন এবং আর্নিং করুন ।


3. Survey Junkie

অনলাইন থেকে ইনকাম করার অনেকগুলো অ্যাপস আছে তার মধ্যে সার্ভে জানকী একটি । এই অ্যাপস এর মাধ্যমে আপনি খুব সহজেই আর্নিং করতে পারবেন । এটি একটি সত্যিই মানি মেকিং অ্যাপস । এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সার্ভে অথবা বিভিন্ন ধরনের কাজ করে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং সেগুলিকে পরে ক্যাসে কনভার্ট করে বিভিন্ন ধরনের গিফট কার্ড অথবা পেপাল একাউন্টের মাধ্যমে আপনারা নিতে পারবেন । আপনারা যদি নতুন ইউসার হয়ে থাকেন তাহলে এখানে ওয়েলকাম বোনাস হিসেবে 10 ডলার পেয়ে যাবেন । 


4. MyPoints

My points হচ্ছে একটি পয়েন্টস আর্নিং করার অ্যাপস । আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস দেখে থাকবেন যে গুলো শুধুমাত্র আপনাদের লগইন করতে দেয় এরপর আপনারা যে ইনকাম করেন সেই ইনকামের টাকাটা আর তুলতে দেয়না । কিন্তু মাই পয়েন্টস সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের অ্যাপস আপনারা এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন এবং আপনার টাকাও তুলতে পারবেন । এখান থেকে আপনারা অনেক ভাবে ইনকাম করতে পারেন ভিডিও দেখে গেম খেলে বিভিন্ন ধরনের সার্ভে করে । আপনার একাউন্টে জমা আপনার পয়েন্টগুলো আপনি বিভিন্ন ধরনের গিফট কার্ড এর মাধ্যমে নিতে পারবেন । এবং আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে ওয়েলকাম বোনাস হিসেবে লগইন করার সাথে সাথে 10 ডলার পেয়ে যাবেন ।


5. Google Opinion Rewards

এটি একটি গুগলের অফিশিয়াল সার্ভে অ্যাপস । এটির মাধ্যমে গুগল তাদের মার্কেট রিসার্চ করে থাকে । এখানে প্রতিটি সার্ভের জন্যে গুগল আপনাকে এক ডলারের নিচে প্রদান করবে । এখান থেকে উপার্জিত পয়েন্ট বা ডলার গুলি আপনারা বিভিন্ন গিফট কার্ড এর মাধ্যমে নিতে পারবেন ।


6. Big Time Cash

বিগ টাইম ক্যাশ এমন একটি অ্যাপস যা থেকে আপনারা গেম খেলে আর্নিং করতে পারবেন । আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা গেম খেলে ইনকাম করতে চাই মূলত তাদের জন্যই এই অ্যাপসটি । গেম খেলে ইনকাম করার মত অনেকগুলো অ্যাপস রয়েছে বিগ টাইম ক্যাশ তাদের মধ্যে একটি । এখান থেকে আপনারা যে আর্নিং করবেন সেটি আপনাদের পেপাল একাউন্ট এর মাধ্যমে নিতে পারবেন । যারা গেম খেলে ইনকাম করতে চায় তারা এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন ।


সত্যি কি অ্যাপস থেকে টাকা ইনকাম করা যায় ।

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শর্টকাট উপায় অবলম্বন করে বড়লোক হতে চাই । আপনাদের আগেই বলে রাখি যে পৃথিবীতে শর্টকাট উপায় এর মাধ্যমে আপনি কখনো বড়লোক হতে পারবেন না এর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে । আপনি যদি পরিশ্রম না করেন তাহলে সফলতা আপনার কাছে জীবনে আসবেনা । পরিশ্রম করুন দেখবেন একদিন না একদিন সফলতা পাবেন । আমাদের মধ্যে অনেকেই যারা অনলাইন থেকে ইনকাম করতে চাই তারা সব সময় গুগলে সার্চ করে থাকে যে অ্যাপস দিয়ে কিভাবে ইনকাম করবো ? তো আজকে আমি আপনাদের বলছি এইসব বাদ দেন । কারণ যদি অ্যাপস থেকে ইনকাম করা যেত তাহলে সবাই অ্যাপস থেকে ইনকাম করত অন্য কাজ করত না ।আপনারা ইউটিউবে অথবা ইন্টারনেটে অনেক সময় দেখে থাকবেন যে দারুন একটি অ্যাপস প্রতিদিন 500 টাকা ইনকাম করুন এই অ্যাপস থেকে এরকম টাইটেল দেখে আপনারা লোভে পড়ে যান একবার ভেবে দেখুন তো যে ঐ আর্টিকেলটি যে লিখেছে বা ভিডিওটি বানিয়েছে সে যদি প্রতিদিন 500 টাকা ইনকাম করত ওই অ্যাপস থেকে তাহলে কি সে এত কষ্ট করে সেই ভিডিও অথবা আর্টিকেলটি লিখতো । আচ্ছা আপনি যদি একটি অ্যাপস খুঁজে পান যেটি দিয়ে আপনি প্রতিদিন 500 টাকা ইনকাম করতে পারবেন সেটা কি আপনি খুব সহজে সবার সাথে অথবা আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে চাইবেন অবশ্যই না । আসলে এইসব কিছু ভুয়া । অ্যাপস থেকে কোন ভাবেই টাকা ইনকাম করা সম্ভব না । তবে হ্যা আপনারা অ্যাপ থেকে ইনকাম করতে পারবেন কিন্তু সেগুলো আপনার জীবন গড়ার জন্য না এখান থেকে আপনারা বড়জোর 1 থেকে 2 হাজার টাকা ইনকাম করতে পারেন। আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন best apps for money making তাহলে দেখবে যে হাজার হাজার এ্যাপস আপনাদের সামনে চলে আসবে । আপনারা সেসব অ্যাপস থেকে ইনকাম করতে পারবেন জাস্ট আপনার পকেট খরচের জন্য । তবে আপনি যদি এখান থেকে প্রতিমাসে 2000 টাকা করে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে দৈনিক 5 ঘন্টার উপরে খাটতে হবে । তাই আপনাদের বলছি আপনি দিনে 5 ঘন্টা যে সময়টা অ্যাপস এর পেছনে দেবেন সে সময়টা যদিও অন্য কোন কাজের পিছনে ব্যয় করেন তাহলে লাইফে সাকসেস খুঁজে পাবেন। সেটি হতে পারে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন ওয়েব ডেভলপমেন্ট যেটাই হোক না কেন দেখবেন এক সময় আপনার অনেক উপকারে আসবে । আর এর পরেও আপনি যদি এইসব অ্যাপস থেকে ইনকাম করতে চান তাহলে ইনকাম করতে পারেন কোন সমস্যা নেই । 

আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আর যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।