গুগল এডসেন্স হচ্ছে গুগলের একটি এড নেটওয়ার্ক যেটি সাধারণত নানা ধরনের অ্যাড প্রোভাইড করে থাকে বিভিন্ন ধরণের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে । পৃথিবীতে অনেক গুলো এড নেটওয়ার্ক রয়েছে তবে সবগুলো এড নেটওয়ার্ক এর চেয়ে গুগল এডসেন্স হচ্ছে সবচেয়ে বেস্ট অ্যাডস নেটওয়ার্ক । আপনার যদি একটি ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনি খুব সহজে গুগল এডসেন্সের মাধ্যমে আপনার ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে পারবেন । তবে আপনি যদি গুগল এডসেন্স থেকে এড নিয়ে আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে চান সে ক্ষেত্রে সর্বপ্রথম আপনাদের গুগল এডসেন্স এর কাছ থেকে অ্যাপ্রভাল নিতে হবে । গুগোল এডসেন্স এপ্রোভাল পাওয়ার ক্ষেত্রে আপনাদের কিছু গুগল এডসেন্সের নিয়ম-নীতি মানতে হবে । আজকে আমরা মূলত কথা বলব যে কিভাবে আপনারা খুব সহজে গুগোল এডসেন্স অ্যাপ্রভাল পাবেন । আপনি যদি সত্যি সত্যি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রভাল পেতে চান এবং সেখান থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই সম্পূর্ণ আর্টিকেলটি মন দিয়ে পড়ুন ।




কেন গুগল এডসেন্স ব্যবহার করবেন

গুগল এডসেন্স ব্যবহার করার অনেকগুলো কারণ রয়েছে । এর মধ্যে কয়েকটি হচ্ছে যে গুগল এডসেন্স অন্যান্য এড নেটওয়ার্ক এর চেয়ে অনেক বড় এবং এটি সম্পূর্ণ সিকিউর । গুগল এডসেন্স গুগলের একটি বিশ্বাসযোগ্য প্রডাক্ট হাওয়াই এটি আপনার সাথে কখনো বেইমানি করবে না অথবা আপনার টাকা কখনো মেরে খাবে না । এখানে আপনারা যদি একবার এপ্রোভাল পেয়ে যান তাহলে খুব সহজে আর্নিং করতে পারবেন এবং 100 ডলার হলেই আপনি এখান থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বের করে নিতে পারবেন । আপনাদের একাউন্টের যেকোনো সমস্যা হলে আপনারা গুগল এডসেন্স এর কাছ থেকে সাহায্য নিয়ে আপনার একাউন্ট রিকভারি করতে পারবেন । আরেকটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গুগল এডসেন্স এর কাছে অনেক বড় বড় এড রয়েছে । এখানে অনেক বড় অ্যাড বলতে বোঝানো হয়েছে অ্যাড অনেক প্রকার হয়ে থাকে । কিছু কিছু এড রয়েছে যেগুলো থেকে আপনারা খুব কম টাকা আর্ন করতে পারবেন এবং কিছু কিছু এড রয়েছে যেগুলো থেকে আপনারা অনেক বেশি টাকা আর্ন করতে পারবেন । তবে এড গুলো সাধারণত প্রোভাইড করে থাকে গুগল এডসেন্স আপনার ওয়েবসাইট যদি অনেক বড় হয় প্রতিনিয়ত যদি সেখানে হাজার হাজার ট্রাফিক আসে তাহলে সেক্ষেত্রে তারা আপনার ওয়েবসাইটে অনেক বড় বড় অ্যাড সো করাবে যার ফলে আপনার ইনকাম বেশি হবে । পৃথিবীতে আরো অনেক এর নেটওয়ার্ক রয়েছে আপনারা চাইলে সেসব এড নেটওয়ার্ক থেকে এড নিয়ে আপনাদের ওয়েবসাইটে বসাতে পারেন কিন্তু কিছুদিন যাওয়ার পর আপনারা বুঝতে পারবেন যে গুগল এডসেন্স এবং অন্য সব অ্যাড নেটওয়ার্ক এর মধ্যে পার্থক্য কোথায় । গুগল এডসেন্স সিকিউর অন্যান্য অ্যাড নেটওয়ার্ক থেকে এটি বেশি পরিমাণে অর্থ প্রদান করে । তাই আপনাদের বলছি একটু কষ্ট হলেও আপনারা চেষ্টা করবেন গুগোল এডসেন্স অ্যাপ্রভাল নেওয়ার জন্য ।


কিভাবে গুগল এডসেন্স পাবেন 

যেমন আপনারা জানেন যে গুগল এডসেন্স হচ্ছে একটি গুগলের অ্যাড নেটওয়ার্ক এটি সাধারণত বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল মনিটাইজ করে থাকে । তো আপনারা যদি গুগল অ্যাডসেন্স থেকে এড নিয়ে আপনাদের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে বসাতে চান সে ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথমে গুগল এডসেন্স এর কাছ থেকে অ্যাপ্রভাল নিতে হবে আর গুগল এডসেন্স এর কাছ থেকে এপ্রুভাল নেয়ার জন্য আপনাদের কিছু গুগল এডসেন্সের নিয়ম-নীতি মানতে হবে । 


1. গুগল অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে নিয়ম টি রয়েছে সেটি হচ্ছে আপনার কনটেন্ট সম্পূর্ণরূপে ইউনিক এবং কপিরাইট মুক্ত হতে হবে ।

2. দ্বিতীয় নাম্বারে যেটি রয়েছে সেটি হচ্ছে আপনার কনটেন্ট ইউনিক হবার সাথে সাথে অবশ্যই 1000 শব্দের উপরে হতে হবে । আপনার কনটেন্ট যত বেশি লং হবে ততো আপনার গুগল অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে চান্স বেশি থাকবে । তাই সব সময় চেষ্টা করবেন ইউনিক কনটেন্ট লেখার সাথে সাথে 1000 শব্দের উপরে লেখার, এতে করে আপনার গুগল এডসেন্স পাওয়ার চান্স বেশি থাকে ।

3. আপনাকে অবশ্যই প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ করে যেতে হবে । ধরুন আপনি আজকে একটা কনটেন্ট পাবলিশ করলেন এবং 10 দিন পর একসাথে দশ-বারোটা কনটেন্ট পাবলিশ করলেন তাহলে কিন্তু হবেনা, আপনাকে রেগুলারিটি মেনে প্রতিনিয়ত কনটেন্ট পাবলিশ করে যেতে হবে। আপনাকে একদিনে একসাথে অনেকগুলা কনটেন্ট পাবলিশ করার প্রয়োজন নেই, আপনি দিনে অথবা এক দিন পর পর একটা করে কনটেন্ট পাবলিশ করলেই যথেষ্ট। 

4. চতুর্থ নাম্বারে যেটা রয়েছে সেটি হচ্ছে আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন অথবা আপনার যদি একটি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইটের জন্য আপনি যদি এডসেন্স পেতে চান সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে অবশ্যয় 6 থেকে 7 টি ক্যাটাগরির রাখতে হবে এবং প্রত্যেক ক্যাটাগরিতে আপনাকে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি করে পোস্ট করতে হবে । এবং সে পোস্টগুলি অবশ্যই আপনার নিজের এবং ইউনিক হতে হবে ।

5. নাম্বার পাঁচ হচ্ছে আপনার ওয়েবসাইটে কোন প্রকার অ্যাডাল্ট বা ক্ষতিকারক কোন পোস্ট করা যাবে না । বিভিন্ন ধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা হ্যাকিং টুলস আপনার ওয়েবসাইটে পাবলিশ করা যাবে না । আপনারা যদি এ ধরনের কোনো পোস্ট পাবলিশ করেন তাহলে আপনারা গুগল এডসেন্স নাও পেতে পারেন ।

6. আপনার ওয়েবসাইটের ডোমেইনের বয়স অবশ্যই তিন মাসের উপরে হতে হবে । আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা ওয়েবসাইট খোলার সাথে সাথে গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করে ফেলে এটি কখনো করা যাবে না । আগে আপনার ওয়েবসাইটের বয়স মিনিমাম তিন মাসের উপরে হতে হবে এরপর এডসেন্স এর জন্য এপ্লাই করবেন ।

7. আপনার ওয়েবসাইটে অবশ্যই মিনিমাম ত্রিশটি ইউনিক আর্টিকেল পাবলিশ করতে হবে এবং সেগুলো কোন প্রকার কপিরাইট হওয়া যাবে না । 

8. গুগল অ্যাডসেন্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় একটি রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনার ওয়েবসাইটে দৈনিক প্রতিদিন সর্বনিম্ন 100 টি অর্গানিক ভিজিটর থাকতে হবে এটি গুগল এডসেন্স এর পক্ষ থেকে একটি নিয়ম ।

9. আপনারা যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে দৈনিক অর্গানিক ভিজিটর আসছে তখন আপনারা গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারেন

10. গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাদের অবশ্যই যেটি মানতেই হবে সেটি হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে একটি সহজ নেভিগেশন বার থাকতেই হবে এবং সে নেভিগেশন বারে About US, Contact US, Privacy Policy , এ তিনটি পেজ আপনার ওয়েবসাইটের মধ্যে অবশ্যই রাখতে হবে ।



গুগল অ্যাডসেন্স পাওয়ার পর কি করবেন

আপনারা কখনো এটা মনে করবেন না যে গুগল এডসেন্স পেয়ে গেছি তাই বলে এখন যা ইচ্ছা তাই করতে পারি । আপনি যদি গুগলের কাছ থেকে গুগল এডসেন্স এর জন্য এপ্রোভাল পেয়ে যান তাহলে এরপর আপনারা কি করবেন । অবশ্যই গুগলের যেসব নিয়ম-নীতি রয়েছে সেগুলো আপনাদের মেনে চলতে হবে আর তা না হলে গুগল এডসেন্স আপনাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে । তাই গুগল অ্যাডসেন্স পাওয়ার পর এমন কোন কাজ করবেন না যাতে আপনি আপনার মূল্যবান এডসেন্স অ্যাকাউন্টটি হারিয়ে ফেলেন ।


উপরে যে সব নিয়মনীতি গুলোর কথা বললাম সে সবকিছু যদি আপনাদের ওয়েবসাইটের মধ্যে থাকে তাহলে আপনারা খুব সহজেই গুগল এডসেন্স এপ্রোভাল পেয়ে যাবেন । তাই আগে গুগল এডসেন্সের নিয়ম-নীতিগুলো মেনে চলুন এরপর এডসেন্স এর জন্য এপ্লাই করবেন । আশা করি সবকিছু বুঝতে পেরেছেন । আজকের এই পোস্ট থেকে আপনাদের যদি একটু হলে উপকারে আসে তাহলে অবশ্যই এটিকে শেয়ার করবেন এবং আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ।