আমরা সবাই জানি যে ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগের মাধ্যম । পৃথিবীতে যত সব সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তার মধ্যে ফেসবুক সবচেয়ে অন্যতম একটি সোশ্যাল মিডিয়া । এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের ছবি আপলোড করে থাকি, একে অপরের সাথে চ্যাট করি, বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি আরো অনেক কিছু । আজকাল প্রায় সবারই নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আমাদের মধ্যে অনেকেই এই ফেসবুকের সঠিক ব্যবহার আমরা করি না । আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সারাদিন এই ফেসবুকের মধ্যে কাটিয়ে দিই এতে করে দেখা যায় আমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যায় । কিন্তু আপনি যদি ফেসবুকের সঠিক ব্যবহার করেন তাহলে এই ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে। কি, কথাটা শুনে কি অবাক হয়ে গেলেন নাকি ? এখানে অবাক হওয়ার মত আসলে কিছু নাই , ফেসবুক থেকে আসলেই আপনারা ইনকাম করতে পারবেন তবে সেটি কোন নরমাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে না। কারন একটি নরমাল ফেসবুক একাউন্ট এর মধ্যে শুধুমাত্র 5000 ফ্রেন্ড সীমাবদ্ধ তাই এখান থেকে আপনারা এটিকে কোনো ভাবে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না । তো চলুন শুরু করা যাক যে কিভাবে আপনারা ফেসবুক থেকে ইনকাম করবেন ।
কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন
ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগের মাধ্যম পাশাপাশি এটি একটি ভিডিও শেয়ারিং এর ও মাধ্যম । এখানে মানুষজন মূলত একে অপরের সাথে কমিউনিকেশন করে থাকে । কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় যদি না শুনে থাকেন তাহলে শুনুন ফেসবুক থেকে আসলেই টাকা ইনকাম করা যায়, কিন্তু এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে । ফেসবুক থেকে টাকা ইনকাম এর অনেকগুলো উপায় রয়েছে এর মধ্যে কয়েকটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব । ফেসবুক থেকে ইনকাম এর সর্বপ্রথম যে উপায়টি রয়েছে সেটি হচ্ছে, ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করার উপায়, আপনার যদি একটি ফেসবুক গ্রুপ থাকে তাহলে আপনি খুব সহজে সে গ্রুপ থেকে টাকা ইনকাম করতে পারবেন । এরপর যেটা রয়েছে সেটি হচ্ছে, ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় । আপনার কি কখনো শুনেছেন যে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু এটি 100% সত্য আপনারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে । এরপর আরো কয়েকটি উপায়ে আপনার ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন যেমন ফেসবুক মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ভিডিও শেয়ারিং আরো অনেক উপায় রয়েছে যেগুলো থেকে আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন । তো চলুন দেখে নেয়া যাক যে কি কি উপায়ে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন ।
ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করুন
আপনি কি কখনো শুনেছেন যে ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকাম করা যায়, যদি না শুনে থাকেন তাহলে শুনুন ফেসবুক গ্রুপ থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তবে এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে । ফেসবুক গ্রুপ থেকে আপনারা বিভিন্নভাবে টাকা ইনকাম করতে পারবেন তবে এখান থেকে টাকা ইনকাম করার আগে আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক গ্রুপের সদস্য সংখ্যা বাড়াতে হবে এবং আপনার ফেসবুক গ্রুপ একটিভ থাকতে হবে। প্রতিনিয়ত আপনার ফেসবুক গ্রুপে সদস্য একটিভ থাকতে হবে । আপনার গ্রুপে যে সকল পোষ্ট গুলো থাকবে সেগুলোতে হাজার হাজার লাইক এবং শেয়ার থাকতে হবে, তাহলেই আপনি ফেসবুক গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন । ফেসবুক গ্রুপ থেকে আপনারা অনেকভাবে ইনকাম করতে পারেন যেমন মার্কেটিং করে ইনকাম করতে পারবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন, অথবা আপনারা চাইলে আপনাদের ফেসবুক গ্রুপ বিক্রি করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন , তবে আপনারা এখান থেকে যেভাবে ইনকাম করেন না কেন সর্বপ্রথম আপনাদের গ্রুপের সদস্য সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকতে হবে এবং আপনাদের গ্রুপটি অবশ্যই একটিভ থাকতে হবে তাহলেই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ।
ফেসবুক পেজ থেকে কিভাবে ইনকাম করবেন
ফেসবুক থেকে টাকা ইনকাম করার যে সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম রয়েছে সেটি হচ্ছে ফেসবুক পেজ থেকে ইনকাম করার উপায় । আপনি কি কখনো শুনেছেন যে ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায় যদি শুনে থাকেন তাহলে ভালো আর যদি না শুনে থাকেন তাহলে আজকে জেনে নিন যে কিভাবে ফেসবুক পেজ থেকে আসলে ইনকাম করা যায় । ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চাইলে আপনাদের সর্বপ্রথম একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এরপর আপনাদের ফেসবুক পেজের লাইক বাড়াতে হবে আপনাদের ফেসবুক পেজটি অবশ্যই একটিভ থাকতে হবে এবং এর সাথে প্রতিনিয়ত যাতে এটিতে হাজার হাজার মানুষ ভিজিট করে । আপনারা ফেসবুক পেজ থেকে অনেক ভাবে ইনকাম করতে পারেন এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যমটি রয়েছে সেটি হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা । এফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন কিছু কমিশন হিসেবে বিক্রি করা । ধরুন আপনি একটি কোম্পানির প্রোডাক্ট 500 টাকায় বিক্রি করলেন এবং সেটির বিনিময়ে সে কোম্পানি টি আপনাকে 100 টাকা কমিশন দিল এটিকে মূলত এফিলিয়েট মার্কেটিং বলা হয়ে থাকে । তো আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে এবং সে ফেসবুক পেজের মধ্যে যদি হাজার-হাজার ইউজার একটিভ থাকে তাহলে আপনি যে কোনো একটি কোম্পানির এফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক পেজ থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন । অথবা আপনি চাইলে আপনার নিজের প্রডাক্টও বিক্রি করে সেখান থেকে ইনকাম করতে পারবেন ।
ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করুন
ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি একটি ভিডিও শেয়ারিং এর ও মাধ্যম । আমরা অনেক সময় ফেসবুকে নানা ধরনের মজার মজার ভিডিও দেখে থাকি কিন্তু আপনি কি জানেন যে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যায় । ফেসবুক ইদানিং Ads Break নামে একটা পরিষেবা চালু করেছে যেটির মাধ্যমে আপনি আপনার ভিডিও মনিটাইজ করে শেখান থেকে ইনকাম করতে পারবেন । আপনারা অনেক সময় লক্ষ্য করে থাকবেন যে আপনারা যখন ইউটিউব এ ভিডিও দেখেন তখন আপনাদের সামনে অনেক সময় এড চলে আসে যেগুলো সাধারণত 5 থেকে 15 সেকেন্ড দেখতে হয়। ঠিক একইভাবে আপনারা ফেসবুক থেকে আপনাদের ভিডিওর মাধ্যমে এড দেখিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন । তবে আপনারা যদি আপনাদের ভিডিও মনিটাইজ করে সেখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদের অবশ্যই ফেসবুকের কিছু Terms and Conditions মেনে চলতে হবে ।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে ফেসবুক থেকে ইনকাম করুন
অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোন কোম্পানির প্রোডাক্ট আপনি যদি আপনার মাধ্যমে বিক্রি করে থাকেন তাহলে সে কোম্পানিটি আপনাকে কিছু কমিশন হিসেবে অর্থ প্রদান করবে । ধরুন আপনি একটি কোম্পানির প্রোডাক্ট বিক্রি করলেন এবং সে প্রোডাক্ট এর মূল্য ছিল 1000 টাকা তাহলে সে কোম্পানিটি আপনাকে কমিশন হিসেবে 200 টাকা দিল এটিকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয় থাকে । এফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাদের বিভিন্ন ধরনের যে সকল অনলাইন মার্কেটপ্লেস গুলো রয়েছে সেগুলোতে আফিলিয়েট প্রোগ্রামার হিসেবে জয়েন করতে হবে । এরপর সেখান থেকে আপনাদের একটি এফিলিয়েট লিংক তারা জেনারেট করবে সেটির মাধ্যমে কেউ যদি কোন প্রোডাক্ট ক্রয় করে তাহলে সেটি থেকে আপনি একটি কমিশন পাবেন এভাবেই মূলত এফিলিয়েট প্রোগ্রাম কাজ করে । সে লিংক টি যদি আপনি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জেনারেট করেন এবং আপনার দেওয়া লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে সেখান থেকে কোন কিছু ক্রয় করে তাহলে আপনি তার একটা কমিশন পাবেন এভাবেই মূলত ফেসবুক থেকে আপনি এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন ।

0 Comments
Post a Comment