ওয়েবসাইট হচ্ছে একটি নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা সেটি হতে পারে বিভিন্ন ধরনের টেক্সট বা লেখা, হতে পারে বিভিন্ন ধরনের ছবি কিংবা অডিও ভিডিও, যা আমরা কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে এক্সেস করে দেখতে পারি । মূলত আমরা আজকে জানতে চলেছি যে ওয়েবসাইট কি ? কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন ? এবং ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে কিভাবে ইনকাম করবেন ? সবকিছু জানতে পারবেন আজকের এই আর্টিকেলটি থেকে । তাই আপনারা যদি ওয়েবসাইট কি ? এবং ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন এই বিষয়ে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মন দিয়ে পড়ুন ।







ওয়েবসাইট কি

ওয়েবসাইট হচ্ছে কোনো একটি নিদৃষ্ট ওয়েব সার্ভার এর মধ্যে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা যেটি আমরা ভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন কম্পিউটার বা ল্যাপটপ কিংবা মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে অ্যাক্সেস করে দেখতে পারি । সহজ ভাষায় ওয়েবসাইট হচ্ছে একটি অন্যতম মাধ্যম যেটির মাধ্যমে আপনি আপনার সকল বিষয়বস্তুকে সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে পারবেন মুহূর্তেই । আপনার ব্যবসা-বাণিজ্যকে আরো অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ ওয়েবসাইটের ভূমিকা অনেক । আপনার যদি একটি কোম্পানি থাকে এবং আপনি যদি সেই কোম্পানিটি সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে চান এবং সেটিকে সারা বিশ্বের কাছে পরিচয় করাতে চান তাহলে আপনাকে একটি ওয়েবসাইটের সহায়তা নিতে হবে যেখানে আপনি আপনার কোম্পানির সকল ধরনের তথ্য দিয়ে রাখতে পারেন এর ফলে যখন কোন মানুষ আপনার কোম্পানির ওয়েবসাইট ভিজিট করবে তখন তারা আপনার কোম্পানিটির সম্পর্কে সব কিছু তথ্য জানতে পারবে 


কিভাবে ওয়েবসাইট তৈরি করে

আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনি নিজেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিন্তু আপনি যদি একজন ওয়েব ডেভেলপার না হয়ে থাকেন তাহলে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম একজন ওয়েব ডেভেলপার এর প্রয়োজন পড়বে । একজন ওয়েব ডেভেলপার কে আপনি যদি টাকা দিয়ে দেন এবং আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্য তাকে দিয়ে দেন তাহলে সেই ওয়েব ডেভলপার আপনার ওয়েবসাইটটি বানিয়ে দিবে আপনাকে আর কিছু করতে হবে না ।


ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন

আপনাদের যেমন বললাম যে আপনারা যদি একজন ওয়েব ডেভেলপার না হয়ে থাকেন তাহলে ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে সর্ব প্রথমে একজন ওয়েব ডেভেলপার এর প্রয়োজন পড়বে যিনি আপনার ওয়েবসাইটটি তৈরি করে দেবে এক্ষেত্রে একজন ওয়েব ডেভেলপার আপনার কাছ থেকে 10 থেকে 15 হাজার টাকা চার্জ করতে পারে । এরপর আপনার প্রয়োজন পড়বে ডোমেইন এবং হোস্টিং । আপনারা যারা ডোমেইন এবং হোস্টিং কি ? এ সম্পর্কে জানেন না তাদের বলছি একটি ওয়েবসাইট ইন্টারনেটের সাথে যুক্ত করার ক্ষেত্রে এই ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করা হয়ে থাকে। ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউ আর এল বা আইপি অ্যাড্রেস । মানুষজন যে নামটি দিয়ে গুগলে আপনার ওয়েবসাইটটি সার্চ করবে সেটি মূলত ডোমেইন নেম । আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটি ইন্টারনেটের যে জায়গাটায় রাখবেন সেটাকে হস্টিং বলা হয়ে থাকে । তাহলে বুঝতে পারলেন যে একটি ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন একজন ওয়েব ডেভেলপার এর পর ডোমেইন এবং হোস্টিং ।


কেন ওয়েবসাইট তৈরি করবেন 

ওয়েবসাইট তৈরি করার অনেকগুলো কারণ থাকতে পারে । আপনি যদি ইন্টারনেট থেকে আয় করতে চান তাহলে ওয়েবসাইট বানিয়ে আয় করতে পারেন । অথবা আপনার যদি কোন একটি ছোট ব্যবসা বা কোম্পানি থাকে সেটিকে মানুষের কাছে পরিচয় করার জন্য ওয়েবসাইট তৈরি করতে পারেন । তবে ওয়েবসাইট মানুষজন বানিয়ে থাকে তাদের নিজস্ব কোম্পানি বা ব্যবসার ক্ষেত্রে যাতে তারা তাদের কোম্পানি বা ব্যবসাটিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে । এখানে ধরুন আপনার একটি ছোটখাটো কোম্পানি রয়েছে এবং সেটি আপনার এলাকার মানুষজন ছাড়া আর কেউ জানে না এবং আপনার কোম্পানির প্রোডাক্ট গুলি শুধুমাত্র আপনার এলাকার মধ্যে সীমাবদ্ধ আপনি চাচ্ছেন যাতে এটি সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছায় এবং যাতে তারা জানতে পারে যে আপনার একটি কোম্পানি রয়েছে এবং সে কোম্পানির প্রোডাক্ট যেন সারা বিশ্বের মানুষ কিনে এর জন্য আপনাকে সর্ব প্রথমে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে এবং সে ওয়েবসাইটের মধ্যে আপনার কোম্পানির এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে সকল ধরনের তথ্য দিয়ে রাখতে হবে যাতে মানুষ জন যখন আপনার কোম্পানির ওয়েব সাইটে ভিজিট করবে তখন তারা আপনার কোম্পানি এবং কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে পারবে এর ফলে তারা আপনার প্রোডাক্ট কিনতে আগ্রহী হবে । এভাবে মূলত ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার কোম্পানি বা ব্যবসাটি কে এগিয়ে নিয়ে যেতে পারবেন ।



ওয়েবসাইট বানিয়ে কিভাবে ইনকাম করবেন 

আপনারা চাইলে ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারবেন । ওয়েবসাইট আপনারা দুই ভাবে বানাতে পারেন একটি সম্পূর্ণ ফ্রি এবং টাকা দিয়ে । আপনার যদি কোন বিষয়ের উপর ভালোমতো নলেজ থাকে তাহলে আপনি ব্লগিং করে ইনকাম করতে পারেন । ধরুন আপনি ছোট থেকে মোবাইল সম্পর্কে ইন্টারনেট সম্পর্কে কম্পিউটার ল্যাপটপ টেকনোলজি এসব বিষয়ে অনেক পারদর্শী আপনি একটি ব্লগ ওয়েবসাইট বানিয়ে সেখানে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করতে পারেন এবং সেখান থেকে এড এর মাধ্যমে ইনকাম করতে পারবেন । ধরুন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়ের উপর লেখালেখি করছেন এবং সে ওয়েবসাইটে গুগল এডসেন্স কানেক্ট করে রেখেছেন এর ফলে যখন কোন ভিজিটর আপনার ওয়েবসাইটে আপনার লেখা পড়তে আসবে তখন তাদের সামনে যে অ্যাড সো করবে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন । আরো বিভিন্নভাবে ওয়েবসাইট থেকে ইনকাম করা যায় , যেমন মার্কেটিং করে ইনকাম করতে পারেন , স্পন্সর এর মাধ্যমে ইনকাম করতে পারেন, এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন , আপনি যেভাবেই ইনকাম করেন না কেন সর্বপ্রথম আপনার ওয়েবসাইটে ভিজিটর এর প্রয়োজন পড়বে, আপনার ওয়েবসাইটে যদি দৈনিক হাজার হাজার ভিজিটর আসে তাহলে আপনি এখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন ।


ওয়েবসাইট তৈরি করতে খরচ কত

ওয়েবসাইট সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি স্ট্যাটিক এবং ডায়নামিক। আপনি যদি স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে চান এক্ষেত্রে আপনার খরচ কম পড়বে এবং আপনি যদি একটি ডায়নামিক ওয়েবসাইট তৈরী করতে চান তাহলে আপনার খরচ বেশি পড়বে । স্ট্যাটিক ওয়েবসাইট বলতে বুঝায় যে ওয়েবসাইটে কোন প্রকার পরিবর্তন হয় না এবং ডায়নামিক ওয়েবসাইট বলতে বুঝায় যে ওয়েবসাইট প্রতিনিয়ত আপডেট হতে থাকে। আপনি যদি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে হবে । আর একটি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনি দুই ভাবে তৈরি করতে পারেন , 1.ওয়েব ডেভলপার এর মাধ্যমে অথবা 2.ওয়ার্ডপ্রেস দিয়ে । আপনি যদি ওয়েব ডেভলপার দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন এক্ষেত্রে আপনাকে একজন ওয়েব ডেভলপার নিয়োগ করতে হবে একজন ওয়েব ডেভেলপার একটি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে কমপক্ষে 10 থেকে 15 হাজার টাকা নিতে পারে। এরপর আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে একটি ডোমেইন এক বছরের জন্য আপনারা যদি নেন এক্ষেত্রে আপনার 1000 থেকে 2000 টাকার মতো লাগতে পারে এবং একটি হোস্টিং এক বছরের জন্য যদি আপনারা কিনেন তাহলে সে ক্ষেত্রে আপনাদের 5 থেকে 7 হাজার টাকা সেখানে লাগতে পারে । মোটামুটি ধারণা করা যায় যে আপনারা যদি একজন ওয়েব ডেভেলপার দিয়ে একটি ডায়নামিক ওয়েবসাইট তৈরি করেন এক্ষেত্রে আপনাদের প্রায় 20 হাজার টাকার মতো লাগতে পারে ।


কম খরচে ওয়েবসাইট তৈরি

আপনারা ওয়েবসাইট দুই ভাবে বানাতে পারেন একটা সম্পূর্ণ ফ্রিতে এবং অপরটি টাকা দিয়ে । আপনি যদি টাকা দিয়ে ওয়েবসাইট তৈরি করতে চান এক্ষেত্রে আপনার খরচ খুব বেশি একটা পড়বে না। বর্তমান যুগে আপনি যদি একজন ওয়েব ডেভেলপার নাও হয়ে থাকেন এরপরেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের সিএমএস ব্যবহার করে নিজে নিজে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন । ওয়েবসাইট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে একটি ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে । এসব ডোমেইন এবং হোস্টিং সাধারণত বাৎসরিক হিসেবে কিনা হয়ে থাকে। এক বছরের জন্য একটি ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য আপনার সর্বোচ্চ 10 হাজার টাকা খরচ হতে পারে । ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনাকে ডোমেইনটি হোস্টিং এর সাথে কানেক্ট করতে হবে এবং এরপর আপনার হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর যে কোন একটি থিম সিলেক্ট করলেই আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে । তাহলে বুঝতে পারলেন যে কিভাবে কম খরচে একটি ওয়েবসাইট তৈরি করবেন।


ফ্রিতে কিভাবে ওয়েবসাইট বানাবেন

আপনাদের কাছে যদি টাকা দিয়ে ওয়েবসাইট বানানোর মতো বাজেট না থাকে তাহলে আপনারা সম্পূর্ন ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন । সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানানোর জন্য ইন্টারনেটে অনেক ওয়েবসাইট রয়েছে সেসব ওয়েবসাইট থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন । তবে ফ্রিতে ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে দু'টি সাইট রয়েছে সেগুলো হচ্ছে blogger.com এবং Google sites এ দুটি ওয়েবসাইটের মাধ্যমে চাইলে আপনার সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন । এ দুটি ওয়েবসাইট গুগলের নিজস্ব প্রোডাক্ট এর জন্য আপনারা যদি এখান থেকে ওয়েবসাইট বানান এক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট সম্পূর্ণ সিকিউর থাকবে এবং এর সাথে আপনারা খুব সহজে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন । বিশ্বের অধিকাংশ মানুষ এসব ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে ইনকাম করছে । তাই আপনি যদি সম্পূর্ণ ফ্রীতে একটি ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে ইনকাম করতে চান তাহলে এই দুটি ওয়েবসাইট এর মধ্যে যেকোনো একটি ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে সেখান থেকে গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন ।



আশা করছি আপনারা ওয়েবসাইট সম্পর্কে সবকিছু বিস্তারিত বুঝতে পেরেছেন । এরপরেও আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় অথবা কোন কিছু জানার প্রয়োজন থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।