ওয়েবসাইট হচ্ছে কোন একটি নির্দিষ্ট ওয়েব সার্ভারে মধ্যে রাখা বিভিন্ন ওয়েব পৃষ্ঠা যা আমরা কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়ে ইন্টারনেট সংযোগের মাধ্যমে access করে দেখতে পারি । যারা এই ওয়েবসাইট গুলো তৈরি করে তাদেরকে ওয়েব ডেভলপার বলা হয়ে থাকে । মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট কি ? কিভাবে ওয়েব ডেভলপমেন্ট করবেন ? ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা ।
![]() |
ওয়েব ডেভেলপমেন্ট কি
ওয়েব ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোন একটি ওয়েবসাইট তৈরি করার পর সেটাকে ডেভেলপমেন্ট বা উন্নত করা। বর্তমানে লক্ষ লক্ষ ওয়েবসাইট ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে । আর এর জন্য অনলাইন মার্কেটপ্লেসগুলোতে আরো বেশি বেশি ওয়েব ডেভলপার এর প্রয়োজন পড়ছে । তাই ওয়েব ডেভলপমেন্ট এর চাহিদা দিন দিন বাড়ছে । আপনি যদি অনলাইন মার্কেটপ্লেসগুলো থেকে ইনকাম করতে চান তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্টের কাজ শিখতে পারেন । ওয়েব ডেভলপমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই Html, CSS, JavaScript, jQuery, BootStrap,php এগুলো ল্যাঙ্গুয়েজ শিখতে হবে । আমরা যে ফেসবুক ব্যবহার করে থাকি সেটি একটি ওয়েবসাইট । আমরা যখন ফেসবুকে নতুন একাউন্ট করি অথবা লগইন করি তখন আমাদের সামনে একটা ফর্ম শো করে যেখানে আমরা আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার ইমেইল এড্রেস দিয়ে থাকি এরপর আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারি এটাই হচ্ছে মূলত ওয়েব ডেভেলপমেন্টের কাজ শুধু যে এটুকুই ওয়েব ডেভেলপমেন্টের কাজ এটা না জাস্ট আপনাদের বোঝার জন্য বললাম ।
কোথা থেকে web-development শিখবেন
ওয়েব ডেভলপমেন্ট আপনারা অনেক ভাবে শিখতে পারেন একটি হচ্ছে ট্রেনিং সেন্টার থেকে অথবা ইন্টারনেট কিংবা ইউটিউব থেকে । আপনার যদি ট্রেনিং সেন্টার থেকে শেখার মত সামর্থ্য থাকে তাহলে আপনি ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন আর যদি আপনার ট্রেনিং সেন্টার থেকে শেখার মত সামর্থ্য না থাকে তাহলে আপনি কোন ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারেন । অনেকের দেখা যায় যে এলাকার আশেপাশে কোন ট্রেনিং সেন্টার নেই আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে বাসায় বসে শিখতে পারেন । আর যারা ইন্টারনেট থেকে শিখতে চাই তাদের জন্য একটি w3school নামে ওয়েবসাইট রয়েছে আপনারা চাইলে সেখান থেকে step-by-step ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন । তবে এখানে শিখতে চাইলে আপনাদের অবশ্যই ইংরেজিতে জ্ঞান থাকতে হবে কারণ এই ওয়েবসাইটের মধ্যে সবকিছু ইংরেজিতে দেওয়া রয়েছে তাই আপনি যদি ইংরেজি না জানেন তাহলে এখান থেকে আপনি শিখতে পারবেন না । আপনি যদি ইংরেজি ভালোমতো না জানেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট হয় আপনি কোন ইউটিউব চ্যানেল থেকে শিখেন । বর্তমানে ইউটিউবে এমন অনেক চ্যানেল রয়েছে যারা ওয়েব ডেভলপমেন্টের কোর্স করিয়ে থাকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা চাইলে তাদের ভিডিও দেখে শিখতে পারেন ।
ওয়েব ডেভলপমেন্ট শিখার জন্য কি কি প্রয়োজন
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আমাদের সর্ব প্রথমে যেটা প্রয়োজন সেটি হচ্ছে একটি ভালো মানের কম্পিউটার বা ল্যাপটপ । এরপর আপনাদের প্রয়োজন ইন্টারনেট কানেকশন ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারবেন না । এরপর প্রয়োজন একটি নোটপ্যাড যেটিতে আপনি কোড করবেন । আপনি যেহেতু বিগিনার সেহেতু আপনি নোটপ্যাড++ ব্যবহার করতে পারেন । এরপর আপনাদের শিখতে হবে HTML, CSS, JavaScript, jQuery, BootStrap, php , এগুলো ল্যাঙ্গুয়েজ আপনাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে । এগুলোর মধ্যে html এবং css আপনাদের শিখতে খুব বেশি সময় লাগবে না । এ দুটি ল্যাঙ্গুয়েজ আপনারা এক মাসের মধ্যে শিখে নিতে পারবেন । ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ল্যাঙ্গুয়েজ গুলো রয়েছে সেগুলো হচ্ছে JavaScript, jQuery , PHP এগুলো হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । একটি ওয়েবসাইটের জন্য এ ল্যাঙ্গুয়েজ গুলো খুবই গুরুত্বপূর্ণ । এর মধ্যে php হচ্ছে server-side ল্যাঙ্গুয়েজ । সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে একটি ওয়েবসাইট এর সকল তথ্য php এর মাধ্যমে সার্ভারে ট্রান্সফার হয়ে থাকে এজন্য এটিকে server-side ল্যাংগুয়েজ বলা হয়ে থাকে ।
ওয়েব ডেভলপমেন্ট শিখতে খরচ কত
আপনি যদি কোনো ট্রেনিং সেন্টার থেকে শিখতে চান সেক্ষেত্রে ওয়েব ডেভলপমেন্ট শেখার জন্য আপনার 15 থেকে 20 হাজার টাকা খরচ হতে পারে । আর আপনার এলাকার আশেপাশে যদি কোন ট্রেনিং সেন্টার না থাকে তাহলে আপনি অনলাইন থেকে সরাসরি শিখতে পারেন এক্ষেত্রেও আপনার প্রায় একই টাকা খরচ হতে পারে । তবে আপনার যদি এত টাকা খরচ করার মত সামর্থ্য না থাকে তাহলে আপনি ইন্টারনেট অথবা কোন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে শিখতে পারেন । আর আপনি যদি ইন্টারনেট অথবা কোন ভিডিও চ্যানেল দেখে শিখেন তাহলে এক্ষেত্রে আপনার কোন টাকার প্রয়োজন পড়বে না জাস্ট আপনার শুধু এমবি খরচের টাকাটা প্রয়োজন । আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আপনাদের কত টাকা প্রয়োজন হতে পারে ।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন সময় লাগতে পারে।
ওয়েব ডেভেলপমেন্ট শিখতে কতদিন সময় লাগতে পারে এটি আসলে সঠিকভাবে বলা একটু মুশকিল । এ সময়টা আসলে একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে । কারো কারো ক্ষেত্রে এটি শিখতে 6 মাস লাগতে পারে, কারো ক্ষেত্রে 1 বছর আবার কারো কারো ক্ষেত্রে এটি 2 বছরও লাগতে পারে । তবে ম্যানুয়ালি ধরে নিতে পারেন আপনি যদি ওয়েব ডেভলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে আপনার দেড় বছর সময় লাগতে পারে। আপনি যদি এর পেছনে দৈনিক পাঁচ থেকে ছয় ঘণ্টা করে সময় দিতে পারেন তাহলে আপনার এটি শিখতে খুব বেশিদিন সময় লাগবে না । যত বেশি এটির পেছনে আপনি সময় দিবেন তত তাড়াতাড়ি আপনি এটি শিখে নিতে পারবেন ।
ওয়েব ডেভলপমেন্ট শিখে কি করবেন
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ , মানুষজন ইন্টারনেট কে কাজে লাগিয়ে আজকাল অনেক কিছু করছে । ইন্টারনেটের মাধ্যমে কাজ করে মানুষজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ঘরে বসেই । যে সকল কাজ করে মানুষজন ইন্টারনেট থেকে টাকা ইনকাম করছে সে সকল কাজের মধ্যে web-development একটি । আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনিও ইন্টারনেট থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র ঘরে বসেই । আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা লেখাপড়া করার পর চাকরির পিছনে ছুটতে থাকি তাদেরকে বলছি আপনি যদি আপনার যে অবশিষ্ট সময় টা রয়েছে সেটি দিয়ে যেকোনো একটি কাজ শিখেন তাহলে দেখবেন আপনার অনেক উপকারে আসবে আপনাকে এভাবে চাকরির পেছনে দৌড়াতে হবে না । আপনারা যারা বর্তমানে লেখাপড়া করছেন অথবা যারা লেখাপড়া বাদ দিয়ে এমনিতে ঘরে বসে আছেন তাদেরকে বলছি আপনারা যে কোন একটি কাজ শিখুন দেখবেন আপনার জীবন অনেক কালারফুল হয়ে যাবে ।
কোথায় ওয়েব ডেভেলপমেন্টের কাজ পাবেন
বর্তমানে ওয়েব ডেভলপমেন্টের চাহিদা অনেক । আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে আপনার কাজের কোনো কমতি থাকবে না । আপনি বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে ওয়েব ডিজাইনের কাজ করতে পারেন । অথবা আপনি আপনার যেকোনো একটি ফিক্সট বায়ারের সাথেও কাজ করতে পারেন এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে কাজ করবেন । আপনার যদি অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতেন ভালো না লাগে তাহলে আপনি যেকোন কোম্পানি অথবা আপনার যে কোন বায়ার এর সাথে কাজ করতে পারেন । তবে প্রথম প্রথম আপনাকে ওয়েব ডেভলপমেন্টের কাজ করার জন্য যেকোনো মার্কেটপ্লেসে যেতেই হবে তা না হলে আপনি বায়ার পাবেন কোথা থেকে। এই অনলাইন মার্কেটপ্লেসগুলোতে দীর্ঘদিন কাজ করার পর সেখানে আপনার যদি কোন রেগুলার বায়ার থাকে তাহলে আপনি তার সাথে কন্টাক হিসেবেও কাজ করতে পারেন । অনলাইনে ওয়েব ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো মার্কেটপ্লেস রয়েছে তবে সবচেয়ে বেশি জনপ্রিয় যে মার্কেটপ্লেস গুলো রয়েছে সেগুলো হচ্ছে freelancer.com, upwork.com, fiverr.com, peopleperhour, 99designs.
তবে এগুলো মার্কেটপ্লেসের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে freelancer.com . আপনি যদি একজন নিউ ওয়েব ডেভলপার হয়ে থাকেন তাহলে আপনি freelancer.com এ কাজ করতে পারেন । উপরে যেগুলো ওয়েবসাইট এর কথা আমি আপনাদের বললাম সবগুলো ওয়েব সাইট ট্রাস্টেড এবং সিকিউর । এরা আপনাদের কখনো ঠকাবে না আপনারা নিশ্চিন্তে এসব ওয়েবসাইটে কাজ করতে পারেন । তবে এসব ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনাদের কিন্তু মেম্বারশিপ দিতে হবে । মেম্বারশিপ মানে হচ্ছে আপনি যে তাদের ওয়েবসাইটে একাউন্ট করলেন সে একাউন্টটি একটিভ রাখার জন্য তাদেরকে প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা দিতে হবে এটাকে মূলত মেম্বারশিপ বলা হয়ে থাকে ।
আশা করি আপনারা web-development সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের কোন কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।

0 Comments
Post a Comment