হাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন ।তো আজকে আমরা জানতে চলেছি যে ওয়েব ডিজাইন কি ? বা কিভাবে ওয়েব ডিজাইন করবেন। তো আপনারা যারা ওয়েব ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই পোস্টটি করা।







What is web design ওয়েব ডিজাইন কি ?


ওয়েব ডিজাইন হচ্ছে মূলত একটি ওয়েবসাইটকে ডিজাইন করা। আমরা দৈনন্দিন জীবনে ইন্টারনেটের কল্যাণে নানা ধরনের সেবা পেয়ে থাকি।আমাদের কোন কিছু জানার প্রয়োজন হলে আমরা সাথে সাথে তা ইন্টারনেটে সার্চ দিয়ে জেনে নিন। এই যে আমরা ইন্টারনেট থেকে সার্চ দিয়ে একটি তথ্য জানলাম এটি মূলত ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট অনেক প্রকার হতে পারে যেমন ই-কমার্স ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট । ই-কমার্স ওয়েবসাইট হচ্ছে মূলত বেচাকেনা করার ওয়েবসাইট যেমন alibaba.com daraz.com, amazon.com ইত্যাদি । এই প্রকার ওয়েবসাইটগুলোকে মূলত ই-কমার্স ওয়েবসাইট বলা হয়ে থাকে। এবং পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটের মধ্যে ব্যক্তির কোন ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে তাকে পোর্টফোলিও ওয়েবসাইট বলা হয়ে থাকে। আরো অনেক প্রকার ওয়েবসাইট হতে পারে।


ওয়েব ডিজাইন কোথা থেকে শিখব ?

ওয়েব ডিজাইন মূলত আপনারা দুই ভাবে শিখতে পারেন । একটি হচ্ছে সরাসরি কোনো ট্রেনিং সেন্টার থেকে অথবা ইন্টারনেট থেকে।আপনার যদি ট্রেনিং সেন্টার থেকে শেখার মত সামর্থ্য থাকে তাহলে আপনি ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন । আর যদি আপনার এলাকার আশপাশে কোনো ট্রেনিং সেন্টার না থাকে অথবা আপনার ট্রেনিং সেন্টার থেকে শিখার মত তেমন একটা সামর্থ্য না থাকে তাহলে আপনি ইউটিউব থেকে শিখে নিতে পারেন। বর্তমানে ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যারা এই ওয়েব ডিজাইন কোর্স শিখিয়ে থাকে । আপনারা চাইলে তাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে শিখতে পারেন । ওয়েব ডিজাইন শেখার জন্য জনপ্রিয় কয়েকটি ইউটিউব চ্যানেলের মধ্যে freelancer Nasim হচ্ছে সবচেয়ে অন্যতম । আপনারা চাইলে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ওয়েব ডিজাইন শিখে নিতে পারেন । ফ্রিল্যান্সার নাসিম ইউটিউব চ্যানেল এ আপনারা step-by-step ওয়েব ডিজাইন সম্পর্কে শিখতে পারবেন ।


ওয়েব ডিজাইন শিখতে কি কি প্রয়োজন ?

আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান । অথবা ওয়েব ডিজাইন শিখে অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনার ওয়েব ডিজাইন শেখার জন্য যা যা প্রয়োজন হবে তা হচ্ছে সবার প্রথমে একটি কম্পিউটার বা ল্যাপটপ । এরপর ইন্টারনেট কানেকশন । এবং কম্পিউটার বা ল্যাপটপ এর বেসিক কিছু নিয়মকানুন আপনাকে জানতে হবে । এরপর আরেকটি বিষয় আপনাদের ভালোমতো জানতে হবে সেটি হচ্ছে টাইপিং । আপনারা যদি টাইপিং না জানেন তাহলে আপনাদের ওয়েব ডিজাইন শিখতে অনেক সময় লাগতে পারে। তাই ওয়েব ডিজাইন শেখার আগে আপনারা মোটামুটি ভাবে আগে টাইপিং টা শিখে নিবেন।


ওয়েব ডিজাইন শিখতে কত খরচ 

ওয়েব ডিজাইন শিখতে খরচ তেমন একটা হয় না । আপনি যদি কোনো ট্রেনিং সেন্টার থেকে ওয়েব ডিজাইন শিখতে চান সেক্ষেত আপনার খরচ হতে পারে বড়জোর 5 থেকে 7 হাজার টাকা । এবং আপনি যদি ভাবেন যে আমি ইউটিউব থেকে শিখব সেক্ষেত্রে আপনার কোন টাকার প্রয়োজন হবে না। শুধুমাত্র আপনার এমবি খরচ ছাড়া । এটি আসলে নির্ভর করে আপনার উপর যে আপনি কোথা থেকে শিখতে চাচ্ছেন। আপনি যদি ট্রেনিং সেন্টার থেকে শিখেন তাহলে আপনার টাকার প্রয়োজন পড়বে । আর আপনি যদি ইউটিউব থেকে শিখেন তাহলে আপনার কোনো টাকার প্রয়োজন পড়বে না ।


কিভাবে ওয়েবসাইট তৈরি করব ?

যেমন আপনারা জানেন যে ওয়েবসাইট তৈরি করাকে ওয়েব ডিজাইন বলে ।
আর এই ওয়েব ডিজাইন করার জন্য আপনাদের কোডিং জানতে হবে ।
আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হতে চান তাহলে আপনাক অবশ্যই
HTML
HTML5
CSS
CSS3 
Javascript
jQuery
Bootstrap
জানতে হবে না হলে আপনারা ওয়েব ডিজাইন করতে পারেন না। Html হচ্ছে  একটি hyper text markup language । CSS হচ্ছে cascading style sheet. এবং JavaScript হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নিচে এগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।


What is HTML এইচটিএমএল কি ?

HTML is a hypertext markup language. অনেকে মনে করেন এইচটিএমএল একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ । কিন্তু না এটি একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ । এটি দিয়ে একটি ওয়েবসাইটের কাঠামো তৈরি করা হয় । সহজভাবে যদি বলি তাহলে আমাদের মানব দেহ যেমন কঙ্কাল দিয়ে তৈরি তেমনি একটি ওয়েবসাইটের কঙ্কাল html দিয়ে তৈরি । তাই আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই html সর্বপ্রথমে শিখতে হবে।


What is CSS সিএসএস কি ?

CSS is a cascading style sheet. এটি দিয়ে একটি ওয়েবসাইটের ডিজাইন করা হয়। আমরা ওয়েবসাইটের মধ্যে নানা ধরনের লেখা, ছবি, অডিও, ভিডিও, ইত্যাদি ডকুমেন্ট দেখতে পাই । এ সব কিছু সাজানো হয় সিএসএস দিয়ে। একটি ওয়েবসাইটের মধ্যে কোন জায়গায় কি বসাবেন কিভাবে ডিজাইন করবেন একটি লেখা কত বড় হবে লেখার কালার কি হব এ সবকিছু সিএসএস দিয়ে করা হয় । এক কথায় একটি পুরো ওয়েবসাইটকে ডিজাইন করা হয় এই সিএসএস দিয়ে।

What is JavaScript জাভাস্ক্রিপ্ট কি ?

JavaScript হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে মূলত একটি ওয়েবসাইটের নানা ধরনের ফাংশনালিটি জিনিস তৈরি করা হয় । যেমন একটি ওয়েবসাইটের স্লাইডার আরো অন্যান্য জিনিস এই  জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয়। জাভাস্ক্রিপ্ট একটি মেশিনের মত কাজ করে । আপনি এটিকে যেভাবে ব্যবহার করবেন এটি ঠিক সেভাবেই কাজ করবে। একটি গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া অচল তেমনি একটি ওয়েবসাইটে যদি আপনি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করেন তাহলে সে ওয়েবসাইটটি সেই ইঞ্জিন  হীন গাড়ির সমতুল্য । 


What is BootStrap  বুটস্ট্র্যাপ কি ?

BootStrap হচ্ছে একটি CSS এর framework । মানে এটিকে আপনারা খুব সহজেই সিএসএস এর মত ব্যবহার করে নানা ধরনের ডিজাইন করতে পারবেন। একটি ওয়েবসাইটকে responsive করার জন্য এই BootStrap framework ব্যবহার করা হয়ে থাকে। Responsive মানে হচ্ছে একটি ওয়েবসাইট আপনি যে কোন ডিভাইস থেকে ভিজিট করেন না কেন সেটি সেই ডিভাইস অনুযায়ী আপনার সামনে ভিউ করবে । ধরুন আপনি facebook.com কম্পিউটার থেকে যদি ভিজিট করেন তাহলে তার ইন্টারফেস টা একটু আলাদা লক্ষ্য করবেন । এবং মোবাইল দিয়ে যদি ভিজিট করেন তাহলে আবার আলাদা ইন্টারফেস লক্ষ্য করবেন। মানে যেই ডিভাইস থেকে আপনি ভিজিট করবেন সেই ডিভাইস অনুযায়ী সেটি আপনার সামনে শো করবে । আর এ কাজটি মূলত BootStrap দিয়ে করা হয়ে থাকে ।


ওয়েব ডিজাইন শিখতে কতদিন সময় লাগতে পারে ?

ওয়েব ডিজাইন শিখতে কতদিন সময় লাগতে পারে এটি আসলে নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর । যে আপনি দিনে কতটুকু সময় দিচ্ছেন এটির পেছনে । আপনি যত বেশি সময় দিবেন তত তাড়াতাড়ি শিখতে পারবেন । কিন্তু এখানে একটা কথা উল্লেখ যারা আসলে ছোট থেকে আইসিটি বিষয়ে একটু পারদর্শী তারা এসব কাজ তাড়াতাড়ি শিখতে পারে । তবে আমি স্কুলের যে আইসিটি বইটি রয়েছে সে আইসিটি বইটির কথা বলছি না । আমি বলছি যারা আসলে ছোট থেকে ইন্টারনেট , ফেসবুক, ইউটিউব , কম্পিউটার, মোবাইল ফোন, এসব নিয়ে ঘাটাঘাটি করেছেন অথবা এসব বিষয়ে আগে থেকে পারদর্শী তারা খুব তাড়াতাড়ি ওয়েব ডিজাইন শিখতে পারবেন । আর যারা এসব বিষয়ে তেমন একটা পারদর্শী না তাদের শিখতে একটু বেশি সময় লাগতে পারে । তবে আনুমানিক ওয়েব ডিজাইন শিখতে সময় লাগতে পারে 3 মাস। তবে কারো কারো ক্ষেত্রে এটি শিখতে 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে ।



আশা করি আপনারা ওয়েব ডিজাইন সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন । আর যদি বুঝতে কোন কিছু  অসুবিধা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন ।