ফ্রিল্যান্সিং হচ্ছে একটি স্বাধীন বা মুক্ত পেশা । আবার এটি কে এভাবেও বলা যায় যে কোন একটি নিদৃষ্ট প্রতিষ্ঠান এর অধীনে না থেকে স্বাধীনভাবে কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। যারা ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় । আপনিও যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে প্রথমে ফ্রিল্যান্সিং শিখতে হবে । ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে আপনি যে কোন একটা কাজ শিখতে পারেন । সহজ ভাষায় ফ্রিল্যান্সিং বলতে বোঝায় ঘরে বসে বাইরের দেশের কাজ করে অর্থ উপার্জন করাকে ফিন্যান্সিং বলে । ধরুন আপনার বাসা বাংলাদেশ আপনি বিদেশের একটি মানুষের কাজ করে দিলেন এবং আপনাকে সে মানুষটি তার বিনিময়ে অর্থ প্রদান করল এটাকে মূলত আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে । আজকের এই আর্টিকেল থেকে আপনারা ফ্রিল্যান্সিং সম্বন্ধে সবকিছু জানতে পারবেন । তাই আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মন দিয়ে পড়ুন দেখবেন আপনার ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং সম্পর্কে সকল ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।






ফ্রিল্যান্সিং কি ?

আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এই ফ্রিল্যান্সিং শব্দটির সাথে তেমন একটা পরিচিত না। বিশেষ করে আমাদের মধ্যে যারা গ্রামে বসবাস করে তারা এ ফ্রিল্যান্সিং শব্দটির সাথে একেবারে পরিচিত না। আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা এ ফ্রিল্যান্সিং করতে চাই কিন্তু সঠিক কোন রাস্তা পাচ্ছি না । আসলে কোন কিছু করতে হলে আমাদের গাইডলাইনের প্রয়োজন আপনি যদি গাইডলাইন না পান তাহলে আপনার সামনে এগোনো টা একটু কঠিন হতে পারে । ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং মূলত একই ধরনের জিনিস । আমাদের মধ্যে অনেকেই হয়তো বা এই আউটসোর্সিং কি সেটি জানি। আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং বলতে বুঝায় স্বাধীন মুক্ত পেশা । মানে আপনি এই পেশায় নিজেই মালিক নিজেই এমপ্লয় । যারা মূলত এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং করে তাদেরকে আমরা ফ্রিল্যান্সার হিসেবে চিনি । বর্তমানে বেশিরভাগ মানুষজন এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকে পড়ছে । ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে মানুষজন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে ঘরে বসেই । এটা এমন একটা পেশা যেখানে আপনাকে বলার মত কেউ নেই, আপনার মন চাইলে আপনি কাজ করবেন, মন না চাইলে কাজ করবেন না । কেউ আপনাকে  এখানে জোর করে কাজ করাতে পারবে না । আর এই ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করার জন্য শিক্ষাগত যোগ্যতার এমন একটা প্রয়োজন পড়ে না । এসব মার্কেটপ্লেসে তারা আপনার কাজের অভিজ্ঞতা দেখবে আপনার শিক্ষাগত যোগ্যতা না । 


কিভাবে ফ্রিল্যান্সিং করবেন

ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে প্রথমে ফ্রিল্যান্সিংয়ের কাজ জানতে হবে । এখন আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে এই ফ্রিল্যান্সিংয়ের কাজ আবার কোন গুলো । ফ্রিল্যান্সিং এর কাজ বলতে বোঝায় আপনারা যে সব কাজ করে ঘরে বসে বাইরের দেশের টাকা উপার্জন করবেন সে সব কাজকে মূলত ফ্রিল্যান্সিংয়ের কাজ বলা হয়ে থাকে । ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে আপনার যেটি মন চায় আপনি সেটি শিখতে পারেন । তবে সবচেয়ে বেশি জনপ্রিয় যে কাজ গুলো রয়েছে সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট , গ্রাফিক্স ডিজাইনিং, অ্যাপস ডিজাইন , অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, লোগো ডিজাইন , ব্যানার ডিজাইন, SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আরো অনেক ধরনের কাজ রয়েছে আপনারা চাইলে সেগুলো শিখতে পারেন । তবে আমি উপরে যে সব কাজের কথা বললাম সেগুলো এই অনলাইন মার্কেটপ্লেসগুলোতে বেশি পরিমাণে রয়েছে তাই আপনি যদি উপরের যেকোনো একটি কাজ শিখতে পারেন দেখবেন ভবিষ্যতে আপনার অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে তেমন একটা সমস্যা হবে না ।


ফ্রিল্যান্সিং করার জন্য কি কি প্রয়োজন 

আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান অথবা ফ্রিল্যান্সিং করে আয় করতে চান তাহলে আপনার সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি কম্পিউটার বা ল্যাপটপ । এরপর আপনার প্রয়োজন পড়বে ইন্টারনেট কানেকশন । আর আপনার কাছে যদি এই দুটো জিনিস থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করতে পারেন । কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনারা নানা ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ শিখতে পারেন যেমন আপনাদের বললাম ওয়েব ডিজাইন ওয়েব ডেভলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট ইত্যাদি । আপনারা যদি অনলাইন মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে চান যেমন freelancer.com,  upwork.com,  fiverr.com, এক্ষেত্রে আপনাদের মোটামুটি ভাবে ইংরেজিতে ধারণা থাকতে হবে । কারণ এসব মার্কেটপ্লেসগুলোতে বেশিরভাগ বায়ার আমেরিকা বা ইউরোপ মহাদেশের হয়ে থাকে । আর তারা তো আমাদের বাংলা ভাষা বোঝে না, তাই তাদের বোঝার জন্য আপনাদের ইংরেজি জানতে হবে । তারা যখন আপনাকে কোনো একটি প্রজেক্ট দিবে তখন কিন্তু তারা সে প্রজেক্টটি সম্পর্কে আপনাকে সম্পূর্ণ ইংরেজিতে বুঝিয়ে দেবে, যে কিভাবে আপনারা কি করবেন, না করবেন সে সবকিছু তারা ইংরেজিতে আপনাদের বুঝিয়ে দেবে, আর আপনি যদি ইংরেজি না জানেন তাহলে সে প্রজেক্টটি কিন্তু করতে পারবেন না। এজন্য আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে আপনাদের ইংরেজি অবশ্যই জানতে হবে ।



ফ্রিল্যান্সিং কিভাবে শিখবেন

ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাদের সর্বপ্রথম প্রয়োজন পড়বে একটি কম্পিউটার বা ল্যাপটপের। এর পর আপনাদের প্রয়োজন পড়বে ইন্টারনেট কানেকশন । ফ্রিল্যান্সিং আপনারা অনেক ভাবে শিখতে পারেন তবে ফ্রিল্যান্সিং শেখার মূল যে ধাপ রয়েছে সেটি হচ্ছে আপনারা কোন একটি ট্রেনিং সেন্টার থেকে শিখতে পারেন অথবা ইন্টারনেট কিংবা ইউটিউব থেকে শিখতে পারেন । আপনার এলাকার আশেপাশে যদি কোন ট্রেনিং সেন্টার না থাকে অথবা আপনার ট্রেনিং সেন্টার থেকে শিখার মত সামর্থ্য না থাকে সে ক্ষেত্রে আপনি ইন্টারনেট অথবা ইউটিউব থেকে ভিডিও দেখে ফ্রিল্যান্সিং শিখতে পারেন । বর্তমানে ইন্টারনেট অথবা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় এ ফ্রিল্যান্সিং সম্পর্কে । আপনারা চাইলে সে সব ভিডিও দেখে কিন্তু ফ্রিল্যান্সিং শিখতে পারেন । তবে এখানে একটা কথা ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে কোন একটি বিষয় নির্ধারণ করতে হবে, যে আপনি কোন বিষয়টির উপর ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন , আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান অথবা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়েব ডিজাইন অথবা ওয়েব ডেভলপমেন্ট কোর্স করতে হবে এবং সে সম্পর্কে ভালভাবে আয়ত্ত করতে হবে । যেমন আপনাদের বললাম যে ফ্রিল্যান্সিং এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে আপনারা যে কোন একটি কাজ শিখতে পারেন। আপনি যে কাজটি শিখুন না কেন সেটি শেখার আগে অবশ্যই সে সম্পর্কে ভালোমতো জানার চেষ্টা করবেন । আপনি যদি একটি বিষয়ের উপর ভালোমত না জানেন তাহলে সেই বিষয়টি আপনি ভালভাবে শিখতে পারবেন না । আপনি যদি ওয়েব ডিজাইন শিখতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ওয়েব ডিজাইন কি ? কিভাবে এটি কাজ করে ? ওয়েব  ডিজাইন করতে কি কি প্রয়োজন ? ওয়েব ডিজাইন সম্পর্কে আপনার পুরো ধারণা থাকতে হবে তাহলে আপনি খুব সহজে ওয়েব ডিজাইন শিখে নিতে পারবেন । আপনি যে কাজটি করেন না কেন সে কাজটি সম্পর্কে আগে ভালোভাবে আয়ত্ত করবেন এরপর সে কাজটি করবেন তাহলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সেটি শিখে নিতে পারবেন ।


ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে

ফ্রিল্যান্সিং শিখতে কত সময় লাগে এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর যে আপনি এটার পেছনে আসলে দিনে কতটুকু সময় ব্যয় করছেন । এরপর এখানে আরেকটি জিনিস ম্যাটার করে সেটি হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন কাজটি শিখছেন । ফ্রিল্যান্সিং এর মধ্যে এমন অনেক কাজ রয়েছে যেগুলো শিখতে প্রায় দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে, আবার এমন অনেক কাজ রয়েছে যেগুলো আপনি ছয় মাসের মধ্যে শিখে নিতে পারবেন । ধরুন আপনি যদি একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার হতে চান সেক্ষেত্রে আপনার প্রায় এক থেকে দুই বছর সময় লাগতে পারে । আর আপনি যদি কোন ডাটা এন্ট্রির কাজ শিখেন তাহলে সেক্ষেত্রে আপনার এক থেকে দুই মাস সময় লাগতে পারে । এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের উপর যে আপনি আসলে ফ্রিল্যান্সিংয়ের জন্য কোন কাজটি শিখছেন । ভালো মানের কোনো কাজ শিখতে গেলে অবশ্যই আপনাকে এর পেছনে সময় দিতে হবে ।



ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা সম্ভব।

ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা আয় করা যায় এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের উপর । আমাদের বাংলাদেশ অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা মাসে 10 লাখের উপরে ইনকাম করে । আমার অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা 10 হাজার টাকা ইনকাম করে । আপনি যদি ভাল মানের কোন কাজ করেন সেক্ষেত্রে আপনি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন । ধরুন আপনি একজন অ্যাপ ডেভেলপার হিসেবে কাজ করছেন সে ক্ষেত্রে আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকার উপরে ইনকাম করতে পারবেন । আবার অনেক অ্যাপস ডেভলপার আছে যারা মাসে 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে । আগে এই অনলাইন মার্কেটপ্লেসগুলোতে তেমন একটা কম্পিটিশন ছিলো না তাই খুব সহজে এখান থেকে ইনকাম করা যেত আর বর্তমানে কম্পিটিশন বেড়ে যাওয়াতে এসব মার্কেটপ্লেসগুলোতে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়ছে । আপনার কাছে যদি প্রপার নলেজ না থাকে তাহলে আপনি এসব ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে বেশিদিন টিকে থাকতে পারবেন না । ফ্রিল্যান্সিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাইলে আগে ভালোভাবে ফ্রিল্যান্সিং শিখুন এরপর এসব মার্কেটপ্লেস গুলোতে কাজ করতে আসবেন অন্যথায় আপনি এখানে সফলতা নাও পেতে পারেন ।


আশাকরি আপনারা ফ্রিল্যান্সিং সম্পর্কে সবকিছু বুঝতে পেরেছেন । এরপরেও আপনাদের যদি কোন কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন ।