গুগল এডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। How To Make Money From Google Adsense. আপনি কি ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান ? যদি আপনি ঘরে বসে অনলাইন থেকে আয় করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে আপনি বুঝে যাবেন যে অনলাইন থেকে গুগল এডসেন্সের মাধ্যমে কিভাবে আয় করা যায়। ইন্টারনেট থেকে টাকা ইনকাম করার অনেকগুলো জনপ্রিয় মাধ্যম রয়েছে। গুগোল এডসেন্স সেই মাধ্যমগুলির মধ্যে 1 টি। এবং অন্যান্য যে মাধ্যম গুলি রয়েছে তার মধ্যে গুগল এডসেন্স হচ্ছে সবচেয়ে বেস্ট। কারণ এটি গুগলের নিজস্ব কোম্পানি আর আপনারা তো গুগোল সম্বন্ধে ভালোভাবে জানেন যে গুগোল সারা বিশ্বে তাদের রাজত্ব চালাচ্ছে এবং তার সাথে গুগোল একটি নির্ভরযোগ্য কোম্পানি।  তো চলুন জেনে নেওয়া যাক যে কিভাবে আপনারা গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম করবেন। তার আগে আপনাদের জানতে হবে যে গুগল এডসেন্স আসলে কি ? এটি কিভাবে কাজ করে ? তো চলুন শুরু করা যাক ।




গুগল এডসেন্স কি ?

গুগোল এডসেন্স হচ্ছে গুগলের একটি অ্যাডস প্রভাইডার কোম্পানি।যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এড বসিয়ে সেখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। এবং তার সাথে গুগল এডসেন্স একটি সম্পূর্ণ সিকিউর ও নিরাপদ কম্পানি । এটি আপনার সাথে কখনো বেইমানি করবে না অথবা আপনার টাকা কখনোই মেরে খেয়ে নেবে না । ইন্টারনেটে যতসব এড নেটওয়ার্ক আছে গুগল এডসেন্স হচ্ছে সবার চেয়ে সেরা এবং নির্ভরযোগ্য একটি এড নেটওয়ার্ক।
এডসেন্স বর্তমানে ব্লগার বা ইউটিউবারদের জন্য ক্যারিয়ার গড়ার অনেক বড় একটি প্ল্যাটফর্ম। আপনি চাইলে এখান থেকে আপনার ক্যারিয়ার গড়তে পারেন সহজেই । এর জন্য আপনাকে জাস্ট একটু কষ্ট করতে হবে। কয়েক বছর আগেও গুগোল কিন্তু বাংলাভাষীদের জন্য কোন এডসেন্স দিত না। কিন্তু বর্তমানে আমাদের বাঙ্গালীদের জন্য অনেক বড় একটি সুখবর যে গুগল এখন বাংলা ভাষায়ও এডসেন্স দেয়। যার ফলে আপনি চাইলে কিন্তু বাংলায় ব্লগিং করে গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন । বর্তমানে এই গুগল এডসেন্স কে কাজে লাগিয়ে বাংলাদেশি অনেক ব্লগার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুধুমাত্র বাংলায় ব্লগ লেখে। তো আপনিও তাদের মধ্যে একজন হতে পারেন। তাহলে আর দেরি কেন আজ থেকে শুরু করে দিন ব্লগিং । অনলাইন থেকে আয় করুন এবং নিজের জীবন গড়ুন।

কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলবেন।

গুগল এডসেন্স একাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোন বা কম্পিউটারের যে কোন একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। এরপর গুগলে সার্চ করতে হবে গুগল এডসেন্স লিখে। গুগল এডসেন্স লিখে সার্চ করার পর সবচেয়ে উপরে যে অপশন টি পাবেন earn money from website monetization  নামে সেটিতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের URL টি বসিয়ে দিন । এরপর নিচে আরও দুটি অপশন দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে যে আপনার ওয়েবসাইটের কোন সমস্যা হলে সে সমস্যাগুলো তারা ইমেইল এর মাধ্যমে আপনাকে জানাবে কিনা।আপনি যদি তাদের কাছ থেকে কোনপ্রকার হেল্প পেতে চান তাহলে উপরের অপশনটিতে ক্লিক করে নিচের নেক্সট বাটনে ক্লিক করুন।এরপর হয়তো বা আপনার কাছ থেকে আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন চাইতে পারে যেমন আপনার নাম অ্যাড্রেস,  জিমেইল এড্রেস , এসব কিছু, মনে রাখবেন গুগল এডসেন্স একাউন্ট খুলতে গেলে কিন্তু আপনাদের বয়স 18 হতে হবে।আর আপনাদের বয়স যদি 18 নিচে হয় বা আপনাদের কাছে NID কার্ড না থাকে তাহলে আপনারা আপনাদের বাবা-মা-ভাই-বোন বা আত্মীয় স্বজনদের ভোটার আইডি কার্ড দিয়ে একাউন্ট করবেন।


কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন।

আপনি যে ব্লগিং ওয়েবসাইট বানাবেন সেখানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে হলে আপনাকে গুগল এডসেন্স এর কিছু নিয়ম-নীতি মেনে চলতে হবে।আর তা না হলে গুগল আপনাকে অ্যাডসেন্সে অ্যাপ্রভাল দিবে না। তো চলুন দেখে নেওয়া যাক গুগল এডসেন্স এর নিয়ম নীতি গুলো কি।
1. গুগোল এডসেন্স পেতে হলে আপনাকে প্রথমে যা করতে হবে। তা হচ্ছে আপনার কনটেন্ট কোয়ালিটি ভালো হতে হবে।কারো পোস্ট কপি করা যাবেনা সম্পূর্ণ ইউনিক পোস্ট হতে হবে ।                                
2. আপনার ওয়েবসাইটের মধ্যে Privacy Policy, Contact US, About US,  Terms and Conditions, এই চারটি পেজ অবশ্যই অবশ্যই থাকতে হবে। এটি একটি অতি গুরুত্বপূর্ণ কাজ । এটি না হলে গুগল আপনাকে কখনো এডসেন্স দিবে না।
3. এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি পেজের মধ্যে সর্বোচ্চ তিনটি এড বসাবেন এর বেশি অ্যাডস বসাবেন না। কারণ পাবলিক আপনার আর্টিকেল পড়তে আসবে এখানে আপনার এড দেখার জন্য আসবে না। তাই অতিরিক্ত টাকা ইনকামের আশায় বেশি বেশি এড বসিয়ে আপনার একাউন্ট টি কে হারাবেন না।
4. আপনার ওয়েবসাইটের মধ্যে কোন প্রকার অ্যাডাল্ট, বা ক্ষতিকারক কোন বিষয়ের উপর কনটেন্ট পাবলিশ করবেন না।
5. এবং সব সময় চেষ্টা করবেন মানুষজন যেটা জানতে চায় সেই বিষয়ের উপর কনটেন্ট পাবলিশ করার।
6. এবং আপনার ওয়েবসাইটটি কে গুগল সার্চ কনসোলের সাথে অবশ্যই যোগ করবেন। এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ওয়েবসাইট গুগলে rank করার ক্ষেত্রে।
7. এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার ওয়েবসাইটটি কে  Sitemap এ অবশ্যই যোগ করবেন। আর আপনি যদি না জানেন যে সাইট ম্যাপ কি বা কিভাবে আপনার ওয়েবসাইট কে সাইটম্যাপ এ যোগ করবেন । তাহলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন।
8. আপনার ওয়েবসাইটে কমপক্ষে 15 থেকে 20 টা পোস্ট থাকতে হবে। এবং সেগুলো অবশ্যই ইউনিক মানে আপনার নিজের হাতের লেখা হতে হবে। কারো কাছ থেকে কপি পেস্ট করলে কিন্তু চলবে না।তাহলে কিন্তু আপনি কখনোই গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাবেন না।
এই কয়েকটি requirement আপনারা যদি পূরণ করতে পারেন তাহলে গুগোল এডসেন্স অ্যাপ্রভাল আপনারা সহজেই পেয়ে যাবেন। মনে রাখবেন একটা গুগল এডসেন্স একাউন্ট কিন্তু আপনাকে সারাজীবন ইনকাম দিয়ে যাবে। তাই এমন কোন কাজ করবেন না যাতে আপনার গুগোল এডসেন্স একাউন্ট আপনাকে হারাতে হয়।

গুগল এডসেন্স এর জন্য কিভাবে এপ্লাই করবেন ? 

গুগোল এডসেন্সে এপ্লাই করার আগে উপরের যে সমস্ত requirement গুলো রয়েছে সে সবকিছু আপনি আপনার ওয়েবসাইটে সঠিকভাবে পূরণ করেছেন কিনা তা চেক করে নিন। তারপর গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে যাবেন। আর তা না হলে কিন্তু আপনারা গুগল এডসেন্স পাবেন না। উপরের সব বিষয়বস্তু আপনাদের যদি সঠিক থাকে তাহলে আপনারা গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করলে অবশ্যই এপ্রোভাল পেয়ে যাবেন। তো চলুন দেখি কিভাবে গুগোল এর জন্য এপ্লাই করবেন। গুগল এ্যাডসেন্স এপ্লাই করার জন্য আপনার অবশ্যই একটি গুগল এডসেন্স একাউন্ট থাকতে হবে । আপনার যদি গুগল এডসেন্স একাউন্ট না থাকে তাহলে গুগল এডসেন্স একাউন্ট বানিয়ে নেবেন । আর যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে প্রথম সেই গুগল এডসেন্স একাউন্টে আসতে হবে। এখানে আসার পর থ্রি ডট এ ক্লিক করলে সাইট নামে একটি অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের URL দিয়ে অ্যাড অপশনটিতে ক্লিক করুন। আপনার ওয়েবসাইটটি গুগোল এডসেন্স এর সাথে এড হয়ে যাবে। এরপর সেখানে একটি লেখা দেখতে পাবেন gate code সেখানে ক্লিক করুন। এই কোডটি কপি করার পর আপনার থিমের html-এর  <head> tag এর নিচে কপি পেস্ট করে এরপর সেভ করে দিন। ব্যাস আপনার কাজ শেষ এখন অটোমেটিকলি আপনার ওয়েবসাইটে এড শো করবে। আর আপনি যদি আপনার নিজের মত অ্যাড বসাতে চান। তাহলে গুগল এডসেন্স একাউন্টে গিয়ে সেখানে অ্যাডস ইউনিট নামে একটি অপশন দেখতে পাবেন সেখান থেকে অ্যাড ক্রিয়েট করে আপনার ইচ্ছামত ওয়েবসাইটের যেকোনো জায়গায় অ্যাড বসাতে পারেন।


যেসব কাজ করলে গুগল অ্যাডসেন্স হারাতে পারেন আপনি ।

যে সকল কাজ করলে গুগল এডসেন্স একাউন্ট হারাতে পারেন আপনি সেইসব নিয়ে আলোচনা করব।
ধরুন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পেয়ে গেছেন । তাই বলে এটা ভাববেন না যে গুগল এডসেন্স এপ্রোভাল তো পেয়ে গেছি এখন যা কিছু করতে পারি । আপনাদের আগেই বলেছি যে গুগলের কিছু নিয়ম-নীতি রয়েছে আপনি যদি তাদের সেই নিয়ম-নীতিগুলো লংঘন করেন তাহলে আপনাদের গুগল এডসেন্স একাউন্ট তারা যেকোনো সময় বন্ধ করে দিতে পারে। তাই কখনোই এমন কোন কাজ করবেন না যাতে আপনার মূল্যবান গুগল এডসেন্স অ্যাকাউন্টটি আপনি হারিয়ে ফেলেন।


গুগল এডসেন্স একাউন্ট কিভাবে কাজ করে ?

আপনি কি জানেন যে গুগল এডসেন্স কিভাবে কাজ করে? এই যে আপনি গুগল এডসেন্স একাউন্ট করলেন তাদের কাছ থেকে এপ্রুভাল নিয়ে আপনার ওয়েব সাইটে এড শো করাচ্ছেন তার বিনিময়ে গুগল আপনাকে অর্থ প্রদান করছে। কিন্তু আপনি কি জানেন যে এই অর্থ আসে কোথা থেকে। যদি না জেনে থাকেন তাহলে জেনে নিন। গুগোল অনেক বড় একটি কোম্পানি এবং এটি প্রায় পুরো পৃথিবী জুড়ে রয়েছে। আর পৃথিবীর প্রায় সবাই গুগোল কে ইউজ করে। যার ফলে গুগলে কোন কিছু ছাড়লে সেটি পৃথিবীর প্রায় সবাই দেখতে পারে। আপনারা হয়তো অনেক সময় লক্ষ্য করে থাকবেন আপনারা যখন গুগোল এ কোন কিছু সার্চ করেন। সেই সময় আপনাদের সামনে এড শো করে।মূলত এই অ্যাডস এর মাধ্যমে গুগোল টাকা ইনকাম করে থাকে । পৃথিবীতে অনেক কোম্পানি রয়েছে আবার প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি তৈরি হচ্ছে।সেই কোম্পানিগুলোর প্রোডাক্ট সারা বিশ্বের মানুষের কাছে পরিচয় করানোর জন্য বা প্রচার করানোর জন্য সেই কোম্পানি গুলো গুগলকে টাকা দিয়ে থাকে তাদের অ্যাডস শো করানোর জন্য। এবং গুগোল সেই অ্যাডগুলো বিভিন্ন জায়গায় ওয়েবসাইট সফটওয়্যার অ্যাপস এরমধ্যে বসিয়ে দেয়।যার ফলে আমাদের ফোনে ডাটা কানেকশন অন থাকলে আমরা যখনই কোন অ্যাপস বা ওয়েবসাইটে প্রবেশ করি তখনই এই বিজ্ঞাপন গুলো দেখতে পাই।এবং যার ওয়েবসাইট বা অ্যাপস এর মধ্যে আমরা বিজ্ঞাপন দেখি সেই ওয়েবসাইটের বা অ্যাপস এর মালিক কিছু অর্থ পেয়ে থাকে গুগলের কাছ থেকে।


গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় ?

গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে মাসে কত টাকা ইনকাম করা যায় এটি আসলে সঠিক ভাবে বলা যায় না । আপনার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে যদি ভিজিটর দিন দিন বাড়তে থাকে তাহলে আপনার ইনকাম দিন দিন বাড়বে। আর যদি ভিজিটর কম হয় তাহলে আপনার ইনকামও কম হবে। আপনি যদি ইংরেজিতে আপনার ওয়েবসাইট বানান সেটি পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়বে। যার ফলে আপনি ভিজিটর বেশি পাবেন এবং আপনার ইনকাম বেশি হবে। কিন্তু আপনি যদি বাংলায় ওয়েবসাইট তৈরি করেন।তাহলে আপনার ওয়েবসাইট শুধুমাত্র বাঙ্গালীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।যার ফলে আপনি ভিজিটর কম পাবেন এবং আপনার ওয়েবসাইটের ইনকামও কম আসবে । তারপরেও আনুমানিকভাবে বলা যায় যে নরমালি নতুন অবস্থায় একটি ব্লগ ওয়েবসাইট থেকে 20 থেকে 25 হাজার টাকা প্রতি মাসে আসতে পারে। এটা জাস্ট একটা ধারণা দিচ্ছি এর বেশিও হতে পারে আবার কমও হতে পারে। আপনার ওয়েবসাইটের ভিজিটর যদি বেশি হয় তাহলে আপনার ইনকাম বেশি হবে । এবং ভিজিটর কম হলে আপনার ইনকাম হবে। 


গুগোল এডসেন্স থেকে কিভাবে টাকা তুলবেন।

আচ্ছা, আপনি তো গুগল এডসেন্সের এপ্রোভাল পেয়ে গেলেন।এবং আশা করছি আপনাদের ওয়েবসাইটে মোটামুটি ভিজিটরও আসছে । মানে এখন আপনার একটা ইনকাম সোর্স হয়ে গেছে। তো আপনার এই উপার্জিত টাকা কিভাবে আপনি আপনার হাতে পাবেন।গুগল এডসেন্স থেকে টাকা তোলার জন্য আপনাদের অবশ্যই একটি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে । যার মাধ্যমে আপনি গুগল এডসেন্স থেকে টাকা সরাসরি আপনার ব্যাংকে নিয়ে নিতে পারবে। এখানে একটি সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনাকে কষ্ট করে টাকা ট্রান্সফার করা লাগবে না। গুগোল অ্যাডসেন্সে একটি অপশন রয়েছে । যেখান থেকে আপনার গুগল এডসেন্স একাউন্টে 100 ডলার হলেই সেটি অটোমেটিকলি সরাসরি আপনার ব্যাংকে চলে আসবে। এখানে আপনি 100 ডলার না আরো বেশি সিলেক্ট করে রাখতে পারেন। আপনি যদি ভাবেন যে আমি 1000 ডলার কিংবা 500 ডলার যাই হোক না কেন একসাথে আমার ব্যাংক একাউন্টে ট্রান্সফার করবো সেটাও করতে পারেন ।মানে এককথায় টাকা নিয়ে আপনাকে তেমন একটা ভাবতে হবে না । আপনার টাকা আপনার ঐ থাকবে।


আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের এই আর্টিকেলটি থেকে আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন।