গুগল এডসেন্স হচ্ছে গুগলের একটি অ্যাড নেটওয়ার্ক । আমরা যারা ব্লগিং কিংবা ইউটিউবিং করে ইনকাম করতে চাচ্ছি তারা প্রায় সবাই জানি যে গুগল এডসেন্স আসলে কি। ব্লগিং কিংবা ইউটিউবিং করতে চাইলে আমাদের মাথায় সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে গুগল এডসেন্সের মাধ্যমে ইনকাম করা। আপনারা হয়তোবা অনেক সময় ইন্টারনেটে কিংবা ইউটিউব এ দেখে থাকবেন এডসেন্স থেকে ইনকাম করুন দিনে হাজার, হাজার টাকা । এরকম অনেক টাইটেল আপনারা দেখে থাকবেন এটা কিন্তু সত্য । আপনারা এডসেন্স থেকে দিনে হাজার না আরো বেশি ইনকাম করতে পারবেন।

মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। গুগল এ্যাডসেন্স এপ্লাই করার জন্য কি কি প্রয়োজন। গুগল এডসেন্স প্রত্যেক ক্লিক এর জন্য কত টাকা দিয়ে থাকে । গুগল এডসেন্স নিয়ে বিস্তারিত আলোচনা।





What is Google AdSense গুগল এডসেন্স কি ?

Google AdSense হচ্ছে গুগলের একটি অ্যাড নেটওয়ার্ক।
যেটি সাধারণত অ্যাডস প্রদান করে থাকে বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল এর ক্ষেত্রে। আপনি চাইলে সেখান থেকে অ্যাড নিয়ে আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলটি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। পৃথিবীতে হাজারো এড নেটওয়ার্ক রয়েছে তারা সবাই গুগল এডসেন্স এর মতো বিভিন্ন ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করে থাকে । কিংবা অ্যাড প্রদান করে থাকে। এখন আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে যে পৃথিবীতে এত সব অ্যাডস নেটওয়ার্ক থাকতে আমরা সবাই গুগল এডসেন্স এর পিছনে দৌড়ায় কেন ? আসলে এরকম প্রশ্ন আপনাদের মনে হতে পারে এটাই স্বাভাবিক । প্রথম প্রথম আমারও মনে হয়েছিল যে এত কষ্ট করে একটি ওয়েবসাইট তৈরি করার পর যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল না পাই তাহলে তো সবকিছু বৃথা । অবশেষে আপনারা যদি গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল না পান তাহলে কোন সমস্যা নেই। আপনারা চাইলে অন্য কোন এড নেটওয়ার্ক থেকে এড নিয়ে আপনাদের ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারেন। ইন্টারনেটে আপনারা সার্চ করলে এরকম অনেক এড নেটওয়ার্ক পেয়ে যাবেন যারা গুগল এডসেন্সের সমপরিমাণ অর্থ প্রদান করে থাকে। তাই আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নাও পান
তাহলে হতাশ হবেন না। গুগল এডসেন্স বাদে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনাদের ওয়েবসাইট থেকে কিন্তু ইনকাম করতে পারবেন।



কেন গুগল এডসেন্স ব্যবহার করবেন আপনার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে ?

আপনারা ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চাইলে আপনাকে কোন না কোন এড নেটওয়ার্ক এর প্রয়োজন পড়বে। পৃথিবীতে অনেক গুলো এড নেটওয়ার্ক রয়েছে। তারা সবাই অ্যাড প্রোভাইড করে থাকে। কিন্তু সেইসব অ্যাড নেটওয়ার্কের মধ্যে গুগল এডসেন্স হচ্ছে অন্যতম। আর এটি সবার চেয়ে অন্যতম হওয়ার কারণ হচ্ছে এটি গুগলের একটি নিজস্ব প্রোডাক্ট । এবং আপনি যদি এখান থেকে এড নিয়ে থাকেন তাহলে অন্যান্য অ্যাড নেটওয়ার্কের চেয়ে গুগল এডসেন্স আপনাকে বেশি pay করবে । এবং এটি সম্পূর্ণ সিকিউর আপনার টাকা কখনো তারা মেরে খাবে না। তবে আপনি যদি গুগল এডসেন্স থেকে এড নিতে চান তাহলে আপনাকে তাদের কিছু নীতিমালা মানতে হবে। এরপর আপনারা গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারবেন। তো চলুন নিচে দেখা যাক যে গুগল এডসেন্স পেতে হলে আপনাদের কি কি নিয়ম-নীতি মানতে হবে ।



গুগল এডসেন্স এপ্রোভাল পাওয়ার জন্য দৈনিক কত ভিজিটর প্রয়োজন ?

গুগোল এডসেন্স অ্যাপ্রভাল পাওয়ার ক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ভিজিটর এর প্রয়োজন অতি গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি ভিজিটর না পান তাহলে গুগল এডসেন্স আপনি নাও পেতে পারেন। তাই গুগোল এডসেন্সে এপ্লাই করার আগে আপনার ওয়েবসাইটে মিনিমাম দৈনিক 100 ভিজিটর থাকতে হবে। এটা একটা গুগল এডসেন্স এর নিয়ম। এবং সেটা সম্পন্ন ইউনিক ভিজিটর হতে হবে। ধরুন আপনার বন্ধু-বান্ধব কিংবা আত্মীয়-স্বজনের ফোন থেকে আপনি প্রতিদিন ভিজিট করছেন এটা কিন্তু হবে না। আপনাকে জেনুইন ভিজিটর লাগবে। আপনার ওয়েবসাইটে ভিজিটর না আসলে আপনার অ্যাডস দেখবে কে আর আপনার ইনকাম হবে কোথা থেকে । বর্তমানে দিনদিন গুগল এডসেন্স তাদের নিয়ম-নীতিগুলো আরো কঠোর তর করছে। তাই গুগোল অ্যাডসেন্সে টিকে থাকা আরও কঠিন হয়ে পড়ছে। 



গুগোল এডসেন্স এপ্রুভাল পাওয়ার জন্য কয়টি পোস্ট করতে হবে ?

গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 30 টি আর্টিকেল পাবলিশ করতে হবে । এবং এ 30 টি আর্টিকেল সম্পূর্ণরূপে ইউনিক মানে আপনার নিজের লেখা হতে হবে। আপনি যদি কারো কাছ থেকে কপি পেস্ট করেন তাহলে হবে না। মনে রাখবেন গুগোল আপনার ওয়েবসাইটকে ভালোভাবে পর্যবেক্ষণ করবে তারপর আপনার ওয়েবসাইটে তারা এড বসানোর সিদ্ধান্ত নেবে। আপনার ওয়েবসাইটে যদি কোন প্রকার কপিরাইট তারা পায় তাহলে কিন্তু তারা আপনাকে অ্যাড দিবে না। তাই অ্যাডসেন্স পাওয়ার আগে তাদের সম্পূর্ণ নিয়ম-নীতি মেনে চলুন এবং কপিরাইট থেকে মুক্ত থাকুন । আর অ্যাডসেন্স পাওয়ার পর কপি করতে পারেন কিন্তু সম্পূর্ণ না 20% থেকে 30% তারপরেও একটু সাবধানতার সাথে কপি করার চেষ্টা করবেন তা না হলে আবার বিপদ। আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে।



কতদিন পর গুগোল এ্যাডসেন্স এর জন্য এপ্লাই করতে পারব ?

আপনি আজকে একটি ওয়েবসাইট বানালেন আর সাথে সাথে সেটি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করে দিলেন তাহলে কি গুগল আপনাকে এডসেন্স দিয়ে দিবে । অবশ্যই না । কারণ আপনার ওয়েবসাইটে কোন আর্টিকেল নেই কোন ভিজিটর নেই তাহলে তারা কিভাবে আপনাকে এডসেন্স দিবে। এর জন্য আপনার সময়ের প্রয়োজন আপনার ওয়েবসাইটে পর্যাপ্ত পরিমাণ আর্টিকেল না থাকলে ভিজিটর আসবে কোথা থেকে আর আপনার এড দেখবেই বা কারা। তাই গুগল এডসেন্স এপ্লাই করার আগে আপনার ডোমেইন এর বয়স মিনিমাম 3 মাস হতে হবে । এরপর আপনি গুগল এডসেন্স এর জন্য এপ্লাই করতে পারেন।



1000 ভিউ এর জন্য গুগল এডসেন্স কত টাকা দিয়ে থাকে ?

গুগল এডসেন্স আপনাকে প্রত্যেক 25 পেজ ভিউ এর জন্য 0.15 ডলার pay করবে। তার মানে গুগল এডসেন্স আপনাকে প্রত্যেকটি ভিউ এর জন্য (0.15/25)=0.006 ডলার pay করবে । এবং 0.006 ডলার একটি ভিউ এর জন্য pay করলে 1000 ভিউ এর জন্য গুগল এডসেন্স আপনাকে (0.006*1000)=6 ডলার pay করবে। অতএব আপনার ওয়েবসাইটে যদি দৈনিক 1000 পেজ ভিউ হয় তাহলে আপনার মাসে (30*6)=180 ডলার আসবে। যা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে 15120 টাকা দাঁড়ায়।



প্রত্যেক ক্লিক এর জন্য গুগল এডসেন্স কত টাকা দিয়ে থাকে ?

প্রত্যেক ক্লিক করার জন্য গুগল এডসেন্স আপনাকে 0.20-15 ডলার প্রদান করবে। প্রত্যেক ক্লিক এর জন্য গুগল এডসেন্স থেকে আপনি 68% কমিশন পাবেন । আপনার ইনকাম টি অনেক সময় ভিজিটর এর উপর নির্ধারণ করে । আপনার ওয়েবসাইটে যদি বাইরের দেশের কোন মানুষ ভিজিট করে। ইউরোপ কিংবা আমেরিকা মহাদেশের সে ক্ষেত্রে তারা যদি আপনার এড দেখে কিংবা আপনার অ্যাড এ ক্লিক করে তাহলে আপনার ইনকাম এর পরিমাণ অনেক বেশি হবে। এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এসব দেশ থেকে যদি আপনার অ্যাড ভিউ হয় তাহলে সেক্ষেত্রে আপনার ইনকাম কম হবে। অনেক সময় দেখা যায় আপনার ওয়েবসাইটে একটি অ্যাডস ক্লিকের জন্য আপনি 15 ডলার পর্যন্ত পেতে পারেন ।এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার অর্গানিক ভিজিটরের উপর। তবে বেশিরভাগ ক্ষেত্রে গুগল এডসেন্স প্রত্যেক ক্লিকের জন্য 3 ডলারের নিচে pay করে থাকে ।



আশাকরি আপনারা গুগল এডসেন্স সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন । আজকের এই পোস্ট থেকে আপনাদের যদি কোন উপকারে আসে তাহলে অবশ্যই শেয়ার করবেন। এবং কোন কিছু যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন।