অনলাইনে ছবি বিক্রি করে টাকা আয় করুন ঘরে বসে। Sell your photos on online. আপনি কি ছবি তুলতে ভালোবাসেন ? এবং সেই ছবি অনলাইনে বিক্রি করে টাকা ইনকাম করতে চান ? যদি আপনার ফটোগ্রাফি করতে ভালো লাগে এবং সেই ফটোগুলো অনলাইনে বিক্রি করে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি মন দিয়ে পড়ুন। কারণ আমি আজকে আপনাদের এমন কিছু ওয়েবসাইট দেখাবো যেখান থেকে আপনারা আপনাদের ছবি বিক্রি করে টাকা আয় করতে পারবেন ঘরে বসেই।
Best site for sale your photos
1. Alamy
2. 500px
3. SmugMug Pro
4. Shutterstock
5. iStock Photo
6. Etsy
7. Getty Images
8. Stocksy
9. Can Stock Photo
10. Adobe Stock
11. Zenfolio
12. 123RF
13. Foap
14. EyeEm
15. Depositphotos
16. Dreamstime
17. Twenty20
18. Pixieset
উপরের সবগুলো ওয়েবসাইটে আপনারা চাইলে আপনাদের ছবি বিক্রি করতে পারবেন। এগুলো ওয়েবসাইটে আপনি যদি আপনার ছবি বিক্রি করতে চান তাহলে প্রথমে আপনাদের একটি একাউন্ট করতে হবে। একাউন্ট করার জন্য আপনাদের প্রথমে ওই ওয়েবসাইটে যেতে হবে । যে ওয়েবসাইটে আপনি আপনার ছবি বিক্রি করতে চান। সেই ওয়েবসাইটে আসার পর আপনাদের খুঁজতে হবে contributor, অথবা sell your photos এরকম কোন একটি অপশন। সেই অপশনটি খুজে পাওয়ার পর আপনাকে ওই অপশন এ ক্লিক করে সেখানে একটি একাউন্ট ক্রিয়েট করতে হবে । এরপর আপনি আপনার একাউন্টের মাধ্যমে সে ওয়েবসাইটে ছবি আপলোড করতে পারবেন এবং সেখান থেকে ভালো মানের একটা আর্নিং করতে পারবেন। আপনি যদি ছবি বিক্রি করে বেশি বেশি আয় করতে চান তাহলে আপনাকে বেশি বেশি ছবি আপলোড করতে হবে। তবে এখানে একটি সমস্যা রয়েছে আপনার সব ছবি কিন্তু এখানে আপনি বিক্রি করতে পারবেন না। আপনি এখানে ছবি আপলোড করবেন ঠিক আছে কিন্তু সেই ছবি যে আপনার বিক্রি হবে তার কোনো গ্যারান্টি নেই । মানে হচ্ছে ধরুন আপনি একটি ছবি তুললেন সেই ছবিটি আপনি আপলোড করলেন । ছবিটি আপলোড করার পর সেই ওয়েবসাইটের একটি দল আপনার ছবিটি কিছুদিন রিভিউ করে দেখবে যে আপনার ছবির কোয়ালিটি কেমন। যদি আপনার ছবির কোয়ালিটি ভাল হয় তাহলে তারা সেই ছবিটি approved করবে । অন্যথায় আপনার ছবির কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু তারা সেই ছবিটি approved করবেনা।
আর একবার যে ছবিটি আপনার approved হয়ে যাবে সেটি লাইফ টাইম এর জন্য বিক্রি হবে। এবং আপনি সেখান থেকে সারা জীবন এর জন্য আর্নিং করতে পারবেন। তাই সব সময় চেষ্টা করবেন ভালো মানের ছবি আপলোড করার। তো চলুন নিচে কয়েকটি ইমেজ স্টক ওয়েবসাইট সম্পর্কে জানা যাক
1. Alamy
Alamy এটি পৃথিবীর অন্যান্য ইমেজ স্টক এর মধ্যে একটি।
এই ওয়েবসাইট থেকে আপনারা চাইলে ছবি বিক্রি করে ইনকাম করতে পারেন। এখানে 260 মিলিয়ন স্টক ইমেজেস, ভেক্টরস, ভিডিওস এবং 360-ডিগ্রী পানারামিক ইমেজ রয়েছে। এই ওয়েবসাইটে প্রতিদিন মানুষজন ছবি কেনার জন্য আসে। এখানে প্রায় 110,000 বায়ার রয়েছে এই ছবি কেনার জন্য। আপনার ছবি যদি ভালো মানের হয় তাহলে আপনি বিক্রির 50% পাবেন। আর যদি আপনার ছবি ভালো মানের না হয় তাহলে 40% পাবেন।
2. 500px
500px একটি ইমেজ স্টক ওয়েবসাইট। আপনি চাইলে এখান থেকে হাজার হাজার ইমেজ ভিডিও ডাউনলোড করতে পারেন। এবং মানুষজন তাদের প্রয়োজন অনুযায়ী এই ওয়েবসাইট থেকে নানা ধরনের ছবি অথবা ভিডিও ডাউনলোড করে থাকেন । এবং আপনি যদি একজন সেলার হয়ে থাকেন। মানে আপনার ছবিই যদি এই ওয়েবসাইটে বিক্রি করতে চান তাহলে আপনাকে এখানে একটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট করতে হবে। এরপর আপনার ছবি আপলোড করে এখান থেকে ইনকাম করতে পারেন । আপনার ছবির কোয়ালিটি যদি অনেক ভাল হয় তাহলে আপনি এখান থেকে প্রত্যেক ডাউনলোডের জন্য পাবেন 60% কমিশন। আর আপনার ছবির কোয়ালিটি যদি নিম্নমানের হয় তাহলে আপনি এখান থেকে 30% পাবেন।
3. SmugMug Pro
আপনি যদি একজন সম্পূর্ণরূপে নিউ ফটোগ্রাফার হয়ে থাকেন । তাহলে আমি বলব আপনারা এই ওয়েবসাইটটি ট্রাই করতে পারেন। এটি একটি চমৎকার ওয়েবসাইট আপনার ছবি বিক্রির জন্য। অন্যান্য ওয়েবসাইটের মত এই এখানেও হাজার হাজার মানুষ জন আসে ছবি ক্রয় করার জন্য।
4. Shutterstock
এখন আমি আপনাদের সাথে যে ওয়েবসাইটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে shutterstock. বর্তমানে পৃথিবীতে যতগুলো ইমেজ ইস্টক ওয়েবসাইট রয়েছে সবগুলোর সেরা হচ্ছে shutterstock. এখান থেকে মানুষজন তাদের ছবি বিক্রি করে হাজার হাজার টাকা ইনকাম করছে প্রতিমাসে। আর এই shutterstock এত পপুলার হওয়ার কারণ হচ্ছে এটির ব্যবহার খুব সহজ অন্যান্য ইমেজ স্টকের চেয়ে। আপনি খুব সহজে আপনার ইমেজ এখানে আপলোড করতে পারবেন। আপনার ইমেজ আপলোড করার পর তাদের একটি দল আপনার ইমেজটিকে কিছুদিনের জন্য রিভিউ করে দেখবে। আপনার ইমেজের কোয়ালিটি যদি ভাল হয় তাহলে তারা সেই ইমেজটিকে এপ্রুভড করবে এবং আপনার ইমেজ কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে সেই ইমেজটিকে তারা এপ্রুভড করবে না। আর একবার যদি আপনার ইমেজ এপ্রুভড হয়ে যায় তাহলে যতবার ডাউনলোড হবে ততবার আপনি সেখান থেকে একটি কমিশন পাবেন । এখানে একটি কথা commercial ইমেজ এর তুলনায় editorial ইমেজ কম বিক্রি হয়।
তো চলুন দেখি কিভাবে আপনারা এখানে একাউন্ট করে ছবি আপলোড করবেন। Shutterstock এ আপনারা একাউন্ট করতে চাইলে আপনাদের প্রথমে গুগল সার্চ বারে গিয়ে লিখতে হবে shutterstock contributor . ফার্স্ট পেজে যে অপশনটি পাবেন সেখানে ক্লিক করুন। এরপর আপনাকে একটা অন্য পেজে নিয়ে যাবে সেখানে আপনার নাম এড্রেস জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করুন। আপনি চাইলে কিন্তু গুগল প্লে স্টোর থেকে shutterstock contributor নামে যে অ্যাপসটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারেন এক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পর আপলোড ইমেজ নামে একটি অপশন দেখতে পাবেন সেখানে গিয়ে আপনি আপনার ইমেজটি আপলোড করতে পারেন। ইমেজ আপলোড করার পূর্বে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি । আপনার ইমেজটি অবশ্যই 4 MB এর উপরে এবং ইমেজ ফরমেট অবশ্যই JPG, PNG হতে হবে আর তা না হলে আপনার ইমেজটি আপনি এখানে আপলোড করতে পারবেন না। আপলোড করার সময় আপনার ইমেজের ডিসক্রিপশন দিয়ে দিবেন যে আসলে ইমেজটি কেমন ধরনের । এরপর টাইপ সিলেক্ট করবেন আপনার ইমেজটি যদি ন্যাচারাল হয় তাহলে আপনি ন্যাচারাল টাইপ সিলেক্ট করবেন। এরপর রয়েছে কিওয়ার্ড এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনার পিকচার যে রিলেটেড সে রিলেটেড কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ড মনে হচ্ছে ওই শব্দগুলো দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে ওই রিলেটেড ইমেজ সে খুঁজে পাবে । তাই এখানে 30 থেকে 40 টি কী ওয়ার্ড সিলেক্ট করবেন। এভাবে সবকিছু ডিটেলস দিয়ে দেওয়ার পরে সাবমিট এ ক্লিক করুন । আপনার পিকচারটি সাবমিট হয়ে যাবে তারা কিছুদিন এটিকে রিভিউ করবে এবং এরপর আপনাকে জানিয়ে দেবে । প্রত্যেক ডাউনলোডের ক্ষেত্রে আপনি এখান থেকে পাবেন 0.22 USD বা 18 টাকা। এর মানে আপনার ছবি যদি দিনে 10 বার ডাউনলোড হয় তাহলে একদিনে প্রায় 850 টাকা । আর মাসে 300 বার ডাউনলোড হলে 25000 টাকা । ভেবে দেখেছেন কত টাকা কোন কাজ না করে শুধুমাত্র ছবি বিক্রি করে।
বিশেষ দ্রষ্টব্য
আসলে এখানে সবগুলো ওয়েবসাইট এর কাজ একই । কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা একটু আলাদা হতে পারে । কিন্তু সবগুলো ওয়েবসাইটের মূল লক্ষ্য একটাই সেটা হচ্ছে আপনি ছবি বিক্রি করে আয় করতে পারবেন এসব ওয়েবসাইট থেকে । তাই আর সবগুলো ওয়েবসাইট রিভিউ করলাম না । এখানে প্রায় 18 টি ইমেজ ইস্টক ওয়েবসাইট রয়েছে। আর সবগুলো ইমেজ স্টক ওয়েবসাইট এর বর্ণনা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। তাই আপনাদের যদি আরো কোন তথ্যের প্রয়োজন হয় তাহলে ইন্টারনেট থেকে খুঁজে নিবেন দয়া করে। তবে আমি আপনাদের যে কয়েকটি ইমেজ স্টক ওয়েবসাইটের কথা বললাম সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে shutterstock. আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন।

0 Comments
Post a Comment