ইউটিউব হচ্ছে একটি ভিডিও শেয়ারিং এর মাধ্যম এখানে মানুষজন নানা ধরনের ভিডিও আপলোড করে থাকে । ইউটিউবে আমরা অনেক সময় মজার মজার ভিডিও দেখতে পাই, সেসব ভিডিও দেখতে দেখতে কখন যে আমাদের সময় কেটে যায় আমরা তা বুঝতেও পারিনা। কিন্তু আপনি কি জানেন যে, এত কষ্ট করে যারা এই ভিডিওগুলো বানিয়ে ইউটিউবে আপলোড করে তারা কিভাবে ইনকাম করে । তো চলুন জেনে নেওয়া যাক যে একজন ইউটিউবার আসলে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করে। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন আমাদের সামনে অনেক সময় এড চলে আসে যেগুলো সাধারণত আমাদের 5 থেকে 15 সেকেন্ড দেখতে হয় মূলত এসব এড থেকে ইউটিউবাররা ইনকাম করে থাকে । আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা ইউটিউব থেকে ইনকাম করবেন । তাই আপনি যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মন দিয়ে পড়ুন ।
ইউটিউব থেকে কিভাবে ইনকাম করবেন
ইউটিউব থেকে আপনারা আসলে অনেক ভাবে ইনকাম করতে পারেন । প্রথমত আপনি ইউটিউবে ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারেন অথবা ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে পারেন । তবে এখানে একটা কথা উল্লেখ যে আপনি যদি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে ইনকাম করেন সেটা হচ্ছে রিয়েল একটা প্রসেস আর আপনি যদি ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে সেটা হচ্ছে ভুল একটা রাস্তা যে রাস্তায় গেলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না । কারণ ইউটিউবে ভিডিও দেখে আপনারা বড়জোর মাসে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এর থেকে বেশি ইনকাম করতে পারবেন না । কিন্তু আপনি যদি একটি ইউটিউব চ্যানেল খুলেন এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে সেখান থেকে ইনকাম করেন তাহলে সেটি হবে আপনার একদম real প্রসেস । আর আমি আপনাদের রিকমেন্ড করব যে আপনারা যদি ইউটিউব থেকে ইনকাম করতে চান আপনাকে প্রথমে একটা ইউটিউব চ্যানেল খুলুন এরপর সেখানে ভিডিও আপলোড করে ইনকাম করুন।
ইউটিউব চ্যানেল থেকে কিভাবে ইনকাম করবেন
ইউটিউব থেকে ইনকাম করার সর্বপ্রথম যে রাস্তাটি রয়েছে সেটি হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম । আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনার মধ্যে যদি ভিডিও তৈরি করার মত কোয়ালিটি থাকে তাহলে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন । এখান থেকে ইনকাম করতে চাইলে আপনাদের সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে এরপর আপনাদের সেখান ভিডিও আপলোড করতে হবে আপনি যেকোন ধরনের ভিডিও এখানে আপলোড করতে পারেন তবে এমন কোনো ভিডিও আপলোড করবেন না যাতে মানুষের ক্ষতি হয় । আপনাদের ইউটিউব চ্যানেলে যখন কোন ভিউয়ার আপনাদের ভিডিও দেখতে আসবে তখন তাদের সামনে যে অ্যাডগুলো শো করবে সেখান থেকে আপনারা মূলত ইনকাম করতে পারবেন । আর এর জন্য আপনাদের সর্বপ্রথম যেকোনো একটি এড নেটওয়ার্ক এর সাহায্য নিতে হবে সেটি হতে পারে গুগল এডসেন্স অথবা অন্য কোন এড নেটওয়ার্ক তবে পৃথিবীতে যতগুলো নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে গুগল এডসেন্স হচ্ছে বেস্ট একটি এড নেটওয়ার্ক, তবে গুগল এডসেন্স এড নেটওয়ার্ক থেকে আপনারা এড নিতে চাইলে আপনাদের সর্বপ্রথম তাদের কিছু নিয়ম-নীতি মানতে হবে এরপর আপনারা এখান থেকে এড নিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলে বসাতে পারবেন । আপনারা যদি গুগল এডসেন্স এর সকল নিয়ম-নীতি মেনে এডসেন্স এর জন্য এপ্লাই করেন তাহলে গুগল এডসেন্স আপনাদের খুব সহজে অ্যাপ্রভাল দিয়ে দিবে এবং আপনারা খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন ।
গুগল এডসেন্স কেন ব্যবহার করবেন
গুগল এডসেন্স হচ্ছে গুগলের একটি এড নেটওয়ার্ক যেটি সাধারণত বিভিন্ন ধরনের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল মনিটাইজ করে থাকে । পৃথিবীতে অনেক গুলো এড নেটওয়ার্ক রয়েছে কিন্তু সবগুলো এড নেটওয়ার্ক এর মধ্যে গুগল এডসেন্স হচ্ছে সবচেয়ে অন্যতম একটি এড নেটওয়ার্ক । আর এটি সবার চেয়ে অন্যতম হওয়ার কারণ হচ্ছে এটি গুগলের একটি নিজস্ব প্রোডাক্ট এবং বিশ্বাসযোগ্য এর সাথে এটি সম্পূর্ণ সিকিউর, অন্যান্য যতসব এড নেটওয়ার্ক রয়েছে তারচেয়ে গুগল এডসেন্স একটু বেশি পরিমাণে অর্থ প্রদান করে থাকে আর এসব কারণেই মূলত আপনারা গুগল এডসেন্স ব্যবহার করতে পারেন । আপনারা চাইলে অন্য কোন এড নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন এটি সম্পূর্ণ আপনাদের ব্যাপার ।
স্পনসর এর মাধ্যমে কিভাবে ইনকাম করবেন
আপনারা ইউটিউবে ভিডিও দেখার সময় অনেকেই হয়তোবা লক্ষ্য করে থাকবেন যে ইউটিউবাররা ভিডিও শুরুর আগে অনেক সময় বলে থাকে যে আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে অমুক একটি কোম্পানি,দোকানদার অথবা ইউটিউব চ্যানেল আপনারা চাইলে তাদের চ্যানেল টি ঘুরে আসতে পারেন এরকম কথা তাদের বলতে শুনে থাকবেন, এটি হচ্ছে মূলত স্পন্সর এর কাজ, নিচে এটিকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো । আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে এবং আপনার ইউটিউব চ্যানেলে যদি অনেকগুলো সাবস্ক্রাইবার থাকে তাহলে আপনি গুগল এডসেন্স এর পাশাপাশি আরও অনেক উপায়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন তার মধ্যে একটি স্পন্সর । আপনারা অনেকে হয়তো বা এই স্পনসর সম্বন্ধে জেনে থাকবেন, স্পনসর মানে হচ্ছে কোন কিছুকে প্রমোট করা, ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং সেখানে অনেকগুলো সাবস্ক্রাইবার রয়েছে, এখন কোন একটি কোম্পানি আপনাকে বলল যে আমাদের এই প্রোডাক্টটি আপনাকে স্পন্সর করতে হবে বা প্রমোট করতে হবে এর বিনিময়ে সে কোম্পানিটি আপনাকে কিছু অর্থ প্রদান করবে । তখন আপনার কাজ হবে ভিডিওর শুরুতে তাদের প্রোডাক্টটি সম্পর্কে কিছু কথা বলা এরপর আপনার ভিডিওটি শুরু করা । এইসব স্পন্সর এর মাধ্যমে আপনি খুব বেশি একটা ইনকাম করতে পারবেন না আর এর কারণ হচ্ছে স্পন্সর সাধারণত মাসে এক আধটা আসতে পারে আর এগুলোর বাজেট খুব বেশি একটা হয় না যদি বড় কোন কোম্পানি থেকে স্পন্সর আসে তাহলে হয়তোবা বাজেট একটু বেশি হতে পারে আর যদি ছোটখাটো কোন কোম্পানি থেকে স্পন্সর আসে তাহলে সে ক্ষেত্রে বাজেট তেমন একটা হয় না ।
ইউটিউবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন।
এফিলিয়েট মানে হচ্ছে কোন কিছু কমিশন হিসেবে বিক্রি করা এবং সেখান থেকে নির্দিষ্ট পরিমাণে একটি অর্থ সংগ্রহ করা । ধরুন আপনি কোন একটি কোম্পানির অ্যাফিলিয়েট প্রোগ্রামার হিসেবে কাজ করছেন আপনার কাজ হবে আপনি সে কোম্পানির যতগুলো প্রোডাক্ট বিক্রি করবেন সেসব প্রোডাক্ট এর একটা কমিশন হিসেবে আপনাকে তারা অর্থ প্রদান করবে এটাকে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বলে থাকে
ধরুন আপনি একটি প্রোডাক্ট 1000 টাকায় বিক্রি করলেন এবং এর বিনিময়ে কমিশন হিসেবে আপনাকে তারা 200 টাকা দিল এটাই এফিলিয়েট মার্কেটিং । অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করতে চাইলে আপনাদের সর্বপ্রথমে একটি ওয়েব সাইট অথবা ইউটিউব চ্যানেলের প্রয়োজন পড়বে । আপনারা অনেক সময় ইউটিউবে ভিডিও দেখার সময লক্ষ্য করে থাকবেন যে ভিডিও ডিসক্রিপশন এর মধ্যে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকে এবং অনেক ইউটিউবার সেসব লিংক থেকে আমাদের কোন কিছু ডাউনলোড অথবা ক্রয় করতে বলে এর পরে আমরা যদি সে সব লিংক থেকে কোন কিছু ডাউনলোড করি অথবা ক্রয় করি তখন তারা সেখান থেকে একটা কমিশন পায় আর এটাই হচ্ছে মূলত এফিলিয়েট মার্কেটিং । তাই আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থাকে আপনিও এরকম ভিডিও ডিস্ক্রিপশন এর নিচে এফিলিয়েট লিংক গুলো জেনারেট করতে পারেন এবং যখন কোন মানুষ আপনার দেওয়া লিঙ্ক থেকে কোন কিছু ডাউনলোড অথবা ক্রয় করবে তখন আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন ।
আশা করি আপনারা সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারেন ।

0 Comments
Post a Comment